বাংলা হান্ট ডেস্ক: ভারতের ফুটবল অনুরাগীদের জন্য এবার বড় সুখবর সামনে এসেছে। মূলত, তাশখন্দের দোস্তলিক স্টেডিয়ামে গ্রুপ ‘বি’-র শেষ বাছাইপর্বের (AFC U20 Asian Cup 2027) ম্যাচে ভারত (India) ৩-০ গোলে বাংলাদেশকে (Bangladesh) পরাজিত করেছে। এই জয়ের মাধ্যমে ভারত ২০২৭ সালের এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে নিজেদের স্থান নিশ্চিত করেছে। এই আকর্ষণীয় জয়ে অর্জনের ক্ষেত্রে ভারতের হয়ে গোল করেছেন ড্যানি মেইতেই লাইশরাম, বিশাল যাদব এবং মোহাম্মদ আরবশ। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই গুরুত্বপূর্ণ জয়ের মাধ্যমে ‘ব্লু কোল্টস’ (ভারতীয় দল) ২০ বছর পর এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে তাদের স্থান নিশ্চিত করে।
২০ বছর পর অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে (AFC U20 Asian Cup 2027) যোগ্যতা অর্জন করল ভারত:
জানিয়ে রাখি যে, ৩ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে ভারত গ্রুপ ‘বি’-তে দ্বিতীয় স্থান অর্জন করে। ২৫ মিনিটে ড্যানি ভারতের হয়ে প্রথম গোলটি করেন। এরপর খেলা শেষ হতে এক ঘণ্টার কিছু বেশি সময় বাকি থাকতে বিশাল এক অসাধারণ পারফরম্যান্স প্রদর্শনের মাধ্যমে ব্লু কোল্টসকে ২ গোলের লিড এনে দেন। এছাড়াও, বদলি হিসাবে মাঠে নামা মোহাম্মদ আরবাশ ৭৯ তম মিনিটে একটি জোরালো শটে ভারতকে ৩-০ গোলে এগিয়ে দেন এবং দলের জয় নিশ্চিত করেন।

ওই ম্যাচে ড্যানি প্রথমে মোহাম্মদ আব্দুল রিয়াদ ফাহিমকে চাপে রাখেন। ফলে বাংলাদেশি ডিফেন্ডার সহজেই ভারতের এহাতিম আলিকে বল পাস দেন। ভারতীয় স্ট্রাইকার অসাধারণ উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে বক্সের ভেতরে বাধাহীনভাবে দাঁড়িয়ে থাকা ড্যানিকে একটি দুর্দান্ত পাস দেন, যিনি চমৎকার ফিনিশিংয়ে ভারতকে ম্যাচের শুরুতে এগিয়ে দেন। খেলা শুরুর আধ ঘণ্টা পর ড্যানি নিজেই ভারতকে ২-০ গোলে এগিয়ে দেওয়ার চেষ্টা করেন। তাঁর নেওয়া ফ্রি-কিকটি গোলের দিকে যাচ্ছিল; তবে গোলরক্ষক দ্রুত তা রুখে দেন।
আরও পড়ুন: মিস করবেন না সুযোগ! গ্রাহকদের জন্য দুর্ধর্ষ অফার Reliance Jio-র, এই প্ল্যানে মিলছে 120 GB বোনাস ডেটা
দ্বিতীয়ার্ধেও একইভাবে শুরু হয়েছিল। ব্লু কোল্টস তাদের আক্রমণ অব্যাহত রেখেছিল। প্রায় এক ঘণ্টা পর একটি সুযোগ তৈরি হয়। সেই সময়ে ঋষিকান্ত বক্সে আসা একটি লম্বা থ্রো থেকে হেড করে বিশালের দিকে বল পাঠান। বিশাল অসাধারণ দক্ষতার মাধ্যমে একটি গোল করে দলের ব্যবধান বাড়িয়ে দেন।
আরও পড়ুন: গ্রাহকদের জন্য বড় পদক্ষেপ SBI-র, খুলবে নতুন ২৫০ টি শাখা! হবে ১২,০০০ কর্মী নিয়োগ
বাংলাদেশের প্রচেষ্টা ব্যর্থ হয়: শেষ আধ ঘণ্টায় বাংলাদেশ সুযোগ খোঁজার চেষ্টা করে এবং আক্রমণাত্মকভাবে খেললেও তারা ভারতীয় রক্ষণ ভেদ করতে পারেনি। ৭২ মিনিটে ভারত ড্যানি ও বিশালের পরিবর্তে মোহাম্মদ আরবাশ ও প্রশান্ত জাজোকে মাঠে নামায়। আরবাশ সঙ্গে নামার সঙ্গেই বাঁ পা দিয়ে জোরালো শটে বল জালে জড়িয়ে দেন। ফলে ভারত ৩-০ গোলে এগিয়ে যায়। এরপর ভারত বাংলাদেশের ওপর নিজেদের আধিপত্য বজায় রাখে এবং এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শনের মাধ্যমে নিজেদের জায়গা পাকা করে নেয়।













