গ্লোবাল সেমিকন্ডাক্টর মার্কেটে আধিপত্য বিস্তার করবে ভারত! ১.২৭ লক্ষ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের

Published on:

Published on:

India will dominate the global semiconductor market.
Follow

বাংলা হান্ট ডেস্ক: সময়ের সঙ্গে তাল মিলিয়ে ভারতকে (India) বিশ্বের অন্যতম প্রধান ইলেকট্রনিক্স ও হাই-টেক ম্যানুফ্যাকচারিং পাওয়ারহাউস হিসাবে গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করছে। সেই রেশ বজায় রেখে এইবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আনুষ্ঠানিকভাবে ‘ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন ২.০’ (India Semiconductor Mission 2.0) অনুমোদন করা হয়েছে। যার অধীনে দেশের অভ্যন্তরে চিপ ও সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম সম্পূর্ণরূপে গড়ে তোলার জন্য সরকার ১.২৭ লক্ষ কোটি টাকার বিশাল বাজেট বরাদ্দ করেছে। এই নতুন পর্যায়টি ভারতের প্রথম সেমিকন্ডাক্টর মিশন (ISM 1.0)-এর সাফল্যের ওপর ভিত্তি করে গড়ে উঠবে এবং দেশকে বিশ্ব পর্যায়ে একটি আত্মনির্ভরশীল ও শক্তিশালী চিপ (Chip) হাব হিসাবে প্রতিষ্ঠা করবে।

গ্লোবাল সেমিকন্ডাক্টর মার্কেটে আধিপত্য বিস্তার করবে ভারত (India):

সেমিকন্ডাক্টর মিশন ২.০-এর জন্য ১.২৭ লক্ষ কোটি টাকা ঘোষণা করা হয়েছে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন (ISM) ২.০ অনুমোদন করা হয়েছে। এর জন্য ১.২৭ লক্ষ কোটি টাকা এবং মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিম (MPMS)-এর জন্য ৬২,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

India will dominate the global semiconductor market.

জানিয়ে রাখি যে, এই উদ্যোগটি ভারতে একটি ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম গড়ে তুলতে এবং বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর সাপ্লাই চেনের ভারতের অবস্থানকে শক্তিশালী করতে সাহায্য করবে। মন্ত্রিসভা এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্তগুলি সম্পর্কে তথ্য দিতে গিয়ে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন যে, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুমোদিত ৭ টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে সেমিকন্ডাক্টর প্যাকেজটিও ছিল।

আরও পড়ুন: BPL পরিবারগুলির জন্য বড় পদক্ষেপ সরকারের! ৩০০ ইউনিট পর্যন্ত মিলবে বিনামূল্যে বিদ্যুৎ

এই প্রকল্পগুলিও ঘোষণা করা হয়: কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘আমি আপনাদের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভা এবং অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) নেওয়া ৭ টি প্রধান সিদ্ধান্ত তুলে ধরছি। প্রথম ২ টি সিদ্ধান্ত বারাণসীতে (কাশী) সম্পূর্ণ নতুন উপায়ে পরিকাঠামো উন্নয়নের একটি কর্মসূচি সম্পর্কিত। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম সিদ্ধান্তগুলি ‘সেমিকন্ডাক্টর ২.০ মিশন’ সম্পর্কিত যা আজ অনুমোদিত হয়েছে।’

আরও পড়ুন: সেমিফাইনালে স্পেনের কাছে পরাজিত ফ্রান্স খেলবে আরও একটি ম্যাচ! ২৮৩ কোটির টাকার জন্য হবে লড়াই

উল্লেখ্য যে, এই অনুমোদনগুলি প্রায় ২.১৯ লক্ষ কোটি টাকার সাতটি মন্ত্রিসভার সিদ্ধান্তের একটি বৃহত্তর প্যাকেজের অংশ। এই প্যাকেজে রয়েছে বারাণসীর পরিকাঠামো প্রকল্প, ইউরিয়া-২০২৬-এর জন্য একটি নতুন জাতীয় বিনিয়োগ নীতি, পারাদ্বীপ-হরিদাসপুর রেললাইন ডবল করা এবং ডাঙ্গোয়াপোসি ও রাজখড়সাওয়ানের মধ্যে চতুর্থ রেললাইন নির্মাণ। এই সমস্ত ঘোষণার লক্ষ্য হলো বিভিন্ন সেক্টরে ম্যানুফ্যাকচারিং ইনফ্রাস্ট্রাকচার এবং শিল্প প্রতিযোগিতাকে উৎসাহিত করা।