২৫ শতাংশের পরিবর্তে বেশি সংখ্যক অগ্নিবীরকে স্থায়ী বাহিনীতে অন্তর্ভুক্ত করতে চায় সেনা! নিয়ম বদল করবে কেন্দ্র?

Published on:

Published on:

Indian Army wants to induct more Agniveer into the permanent force.
Follow

বাংলা হান্ট ডেস্ক: অগ্নিবীরদের (Agniveer) জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, ২ টি ব্যাচের পর অগ্নিপথ প্রকল্পে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সেনাবাহিনী (Indian Army) থেকে শুরু করে নৌবাহিনী এবং বিমান বাহিনী ৪ বছরের চাকরি সম্পন্ন করা অগ্নিবীরদের আরও বেশি সংখ্যায় স্থায়ীভাবে রেখে দেওয়ার কথা বিবেচনা করছে। অগ্নিপথ প্রকল্পের (Agnipath Scheme) অধীনে নিয়োগপ্রাপ্ত প্রথম অগ্নিবীরদের কার্যকাল এই বছরের শেষ নাগাদ পূর্ণ হবে। তাই এই বিষয়টি নিয়ে আলোচনা তীব্র হয়েছে। বর্তমানে নিয়ম অনুযায়ী, কর্মক্ষমতা ও প্রয়োজনের ওপর নির্ভর করে প্রতিটি ব্যাচের সর্বোচ্চ ২৫ শতাংশ অগ্নিবীরকে নিয়মিত সেনা, নাবিক বা এয়ারম্যান পদে পদোন্নতি দেওয়া যেতে পারে। তবে, ৩ বাহিনী এখন এই সীমা বাড়ানোর জন্য একটি প্রস্তাব প্রস্তুত করছে। যদিও, সরকার বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও কোনও পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

অগ্নিবীরদের (Agniveer) জন্য বড় প্রস্তাব সেনার:

নতুন পরিবর্তনটি কী হতে পারে: মিডিয়া রিপোর্টস অনুসারে, ভারতীয় নৌবাহিনী প্রায় ৭৫ শতাংশ অগ্নিবীরকে স্থায়ী করার অনুমতি চাইতে পারে। একইসঙ্গে, ভারতীয় সেনাবাহিনী এবং বিমান বাহিনী প্রায় ৫০ শতাংশ অগ্নিবীরকে নিয়মিত চাকরিতে রাখার প্রস্তাব দিতে পারে। এই প্রস্তাবটি নিয়ে ৩ সেনাবাহিনী এবং ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্স তথা DMA-র মধ্যে আলোচনা সম্পন হবে বলেও জানা গিয়েছে।

Indian Army wants to induct more Agniveer into the permanent force.

পরিবর্তনের প্রয়োজন কেন অনুভূত হয়েছে: জানিয়ে রাখি যে, গত ৪ বছরে অগ্নিবীররা আধুনিক অস্ত্রশস্ত্র ও নতুন প্রযুক্তিতে প্রশিক্ষণ গ্রহণ করেছে। অনেক সেনা বিভিন্ন সামরিক অভিযান ও মোতায়েনের অভিজ্ঞতাও অর্জন করেছে। এমতাবস্থায়, সেনাবাহিনী মনে করে যে, এই ধরণের বিপুল সংখ্যক প্রশিক্ষিত সেনা থাকলে তা যুদ্ধ করার ক্ষমতা ও অভিজ্ঞতা উভয়কেই শক্তিশালী করবে।

আরও পড়ুন: একী কাণ্ড! ট্রাম্পের এক ফোনেই মার্কিন ফুটবলারের লাল কার্ড প্রত্যাহার ফিফার, বিশ্বকাপে শুরু হইচই

নিয়োগ বৃদ্ধির প্রস্তুতিও চলছে: অগ্নিপথ প্রকল্পটি ২০২২ সালে চালু হয়েছিল এবং প্রথম অগ্নিবীররা ২০২৩ সালে প্রশিক্ষণ শুরু করেন। মিডিয়া রিপোর্টস অনুসারে, সেনাবাহিনী গত নিয়োগ চক্রে প্রায় ৭০,০০০ অগ্নিবীরকে প্রশিক্ষণ দিয়েছে এবং পরবর্তী নিয়োগ চক্রে প্রায় ৯০,০০০ পদ তৈরি করা হতে পারে। আগামী ২ বছরে প্রায় ১.৮ লক্ষের সেনার ঘাটতি মেটাতে সেনাবাহিনী অগ্নিবীর নিয়োগ বৃদ্ধির প্রস্তুতিও নিচ্ছে। যদিও, অগ্নিবীরদের বেশি সংখ্যায় স্থায়ীভাবে নিযুক্ত রাখার প্রস্তাবটি এখনও বিবেচনাধীন রয়েছে এবং সরকার ও প্রতিরক্ষা মন্ত্রকের অনুমোদনের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, অনুমোদন পেলে বিপুল সংখ্যক অগ্নিবীর দীর্ঘ সময়ের জন্য সেনাবাহিনীতে চাকরি করার সুযোগ পেতে পারেন।

আরও পড়ুন: ‘যেখানে শুরু সেখানেই শেষ’, অশ্রুসিক্ত নয়নে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় নেইমারের, কী জানালেন কিংবদন্তি?

স্পেশাল ইউনিটগুলি আরও বেশি সুযোগ দিতে পারে: জানিয়ে রাখি যে, যদি সামগ্রিক ২৫ শতাংশ সীমা অপরিবর্তিত থাকে সেক্ষেত্রেও অভিজ্ঞ অগ্নিবীরদের নির্দিষ্ট কিছু স্পেশাল ইউনিটে নিযুক্ত করা হতে পারে।
উদাহরণস্বরূপ, সেনাবাহিনীর নতুন ভৈরব ব্যাটেলিয়নে স্থায়ী অগ্নিবীরের সংখ্যা সাধারণ পদাতিক বাহিনীর চেয়ে বেশি হতে পারে।