বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে চরম চাপে রয়েছেন ভারতীয় দলের (Indian Cricket Team) কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তাদের ওপর অনেক ভরসা রেখে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) বিশ্বকাপ জয়ী দলে কিছু পরিবর্তন করেছে। কিন্তু সেই পরিবর্তনগুলির পর টানা চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি মেন ইন ব্লুজ।
আরও পরিবর্তন দরকার ভারতীয় দলে?
গত ম্যাচে জয়ের জন্য মরিয়া হয়ে সঞ্জু স্যামসনকে ছেঁটে ফেলেছিল টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় দলে সুযোগ পেয়েছিলেন ১৫ বছর বয়সী তরুণ বৈভব সূর্যবংশী। কিন্তু নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে মাত্র ১৪ রানে ড্রেসিংরুমে ফেরেন তিনি। এছাড়া ভারতীয় দলের বোলাররাও শোচনীয় পারফরম্যান্স করেন। ফলস্বরূপ জয় আসেনি।

ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন যে ভারতীয় দল পরবর্তীতে দলে আরও কিছু পরিবর্তন আনলে জয়ের রাস্তা খুলতে পারে। সেই পরিবর্তনগুলি নিম্নলিখিত অংশে উল্লেখ করা হলো:
১. সঞ্জু স্যামসনের প্রত্যাবর্তন- অনেকেই মনে করছেন সূর্যবংশী দলে থাকলেও ম্যানেজমেন্টের উচিত সঞ্জু স্যামসনকে দলে জায়গা করে দেওয়া। নয়তো দলে বাঁ-হাতি ব্যাটারদের অতিরিক্ত আধিক্য প্রতিপক্ষের রণনীতি তৈরিতে সুবিধা করে দিচ্ছে। প্রয়োজনে সঞ্জুর ব্যাটিং অর্ডার বদলে দিলেও যাতে তাকে দলে রাখা হয়। নয়তো একমাত্র ডান হাতি ব্যাটার হিসেবে অধিনায়ক শ্রেয়সের ওপর চাপ বাড়বে।
আরও পড়ুন: ধোনি বা রোহিতও পারেননি, এমন কাজ করে দেখালেন অধিনায়ক শ্রেয়স! ভরসা ফিরলো ভারতীয় দলের
২. অলরাউন্ডার নির্ভরতা কমানো- অনেকেই লক্ষ্য করেছেন যে শিবম দুবে, অক্ষর প্যাটেলদের মতো অলরাউন্ডারদের ভূমিকা ভারতীয় দলে ক্রমশই বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে। বিশেষজ্ঞদের মতে অলরাউন্ডারদের ওপর থেকে চাপ কমিয়ে দলের স্পেশালিস্ট ব্যাটার বা বোলারদের পারফরম্যান্সে উন্নতির দিকে বেশি নজর দেওয়া উচিত গম্ভীরের। নয়তো এই ব্যর্থতার ধারা অব্যাহত থাকবে।













