প্রস্তুতি ম্যাচে জিতেও নতুন চিন্তা গম্ভীরের! ভারতীয় দল নির্বাচনে দেখা গেল নতুন সমস্যা…

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) মূল সিরিজ আরম্ভ হওয়ার আগে প্রস্তুতি ম্যাচে অসাধারণ জয় পেলো ভারতীয় দল (Indian Cricket Team)। কিন্তু এই জয়ের পরেও গৌতম গম্ভীরের (Gautam Gambhir) চিন্তা কাটছে না। একটা বিষয় নিয়ে সকলেই একপ্রকার নিশ্চিত। এই সিরিজের জয় বা পরাজয়ের মধ্যে তফাৎ করে দেবে দলের স্পিনারদের ভালো বা মন্দ পারফরম‍্যান্স। আর এই বিষয়টি নিয়েই এখন চিন্তিত গম্ভীরের সহকারী এবং ভারতের বোলিং কোচ, সাইরাজ বাহুতুলে।

দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে মূল সিরিজের আগে এই প্রস্তুতি ম্যাচে মোট চারজন স্পিনার ব্যবহার করেছে ভারতীয় দল। এই চারজন হলেন যথাক্রমে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, সারাংশ জৈন ও মানব সুথার। চার জনই বল হাতে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। আর ঠিক এই বিষয়টি নিয়ে সমস্যা তৈরি হয়েছে।

চার স্পিনারের মধ্যে কেউই খারাপ পারফরম্যান্স করেননি। ফলস্বরূপ ১৫ ই আগস্ট থেকে আরম্ভ হতে চলা প্রথম টেস্টের একাদশে কোন তিনজন জায়গা পাবেন তা নিয়ে এখন চিন্তায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কার পিচ স্পিনারদের সাহায্য করে বরাবরই। কিন্তু ঠিক কোন তিনজনকে প্রথম একাদশে রাখলে প্রতিপক্ষকে বেশি বিপাকে ফেলা যাবে সেই নিয়ে এখন চিন্তায় গম্ভীররা।

আরও পড়ুন: গৌতম গম্ভীরের নতুন প্ল্যান! অধিনায়ক শুভমান গিলকে নিয়ে বিপক্ষকে চমকে দেবে ভারতীয় দল

অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা এই সিরিজে মাঠে নামছেন একজন অলরাউন্ডার হিসেবে। প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের পাশাপাশি তিনি বল হাতেও সমান কার্যকরী ছিলেন। ফলে তার জায়গা প্রথম একাদশে একপ্রকার নিশ্চিত। বাকি দুটি জায়গা নিয়ে লড়াই হবে কুলদীপ, মানব এবং সারাংশ-র মধ্যে।

আরও পড়ুন: এবার পাকিস্তান থেকে উড়ে এলো উপদেশ! কোহলি ও রোহিত প্রসঙ্গে কি করবেন গম্ভীর?

তবে এখনও এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি টিম ম্যানেজমেন্ট। গল-এ পৌঁছে পিচ দেখে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ম্যানেজমেন্ট। ভারতের স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলে এই প্রসঙ্গে বলেছেন, “আমাদের চারজন স্পিনারের শক্তি চাররকম আর প্রত্যেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখনও দল নিয়ে সিদ্ধান্ত নিইনি। ম্যাচের আগে পিচ দেখে তারপর টিম কম্বিনেশন ঠিক করা হবে।”