বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলের (Indian Cricket Team) বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার আসামের গুয়াহাটিতে অবস্থিত ঐতিহাসিক মা কামাখ্যা মন্দির (Kamakhya Temple) পরিদর্শন করেন। ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) ওডিআই সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের আগে প্রার্থনা ও আশীর্বাদ লাভের উদ্দেশ্যে তিনি এই মন্দির পরিদর্শনে যান। বর্তমানে তিন ম্যাচের এই সিরিজে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।
চলতি বছরে এই পবিত্র শক্তিপীঠ মন্দিরটিতে গম্ভীরের এটি দ্বিতীয়বার আগমণ বড় কোনো ক্রীড়া অভিযানের আগে ধর্ম ও ঐতিহ্যের প্রতি তাঁর গভীর অনুরাগই এর মাধ্যমে ফুটে ওঠে। চলতি বছরের শুরুর দিকে এই মন্দিরে পূজা দিতে এসেছিলেন গম্ভীর। তারপরেই ভারত জিতেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। সকলে মনে করছেন ভারতের ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি যাতে সঠিকভাবে হয় সেই প্রার্থনা নিয়েই এইবার কামাখ্যায় পুজো করেন গম্ভীর।

পুজোর জন্য বিশেষ পোশাকে সেজে হয়ে গম্ভীর এদিন মন্দিরের পবিত্র আচার-অনুষ্ঠানে অংশ নেন এবং মন্দিরের পুরোহিতদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেন। যদিও পুজোর পরে আর সাংবাদিকদের মুখোমুখি হননি তিনি। সরাসরি ফিরে যান ভারতীয় দলের জন্য নির্ধারিত হোটেলে।
আরও পড়ুন: ব্যাট হাতে অনবদ্য শতরান! রোহিত শর্মার রেকর্ড ভেঙে ভারতীয়দের তালিকায় শীর্ষে শুভমান গিল
এইমুহূর্তে তার কোচিংয়ে দুই সীমিত ওভারের ফরম্যাটে পরপর আইসিসি ট্রফি জেতার রেকর্ড গড়েছে ভারতীয় দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর এবার গম্ভীরের পাখির চোখ পরবর্তী ওডিআই বিশ্বকাপ। আর সেই লক্ষ্যে সফল হওয়ার জন্য যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা আপাতত দ্বিপাক্ষিক সিরিজগুলিতেই সেরে রাখতে চান গম্ভীর।
আরও পড়ুন: বিশ্বকাপ জয় নয়, BCCI-এর সামনে ভারতীয় দলের পরবর্তী বড় লক্ষ্য ঠিক করে দিলেন গম্ভীর!
তবে চোট-আঘাত সহ আরও নানান কারণে এইমুহূর্তে পূর্ণশক্তির দল সবসময় পাচ্ছেন না গম্ভীর। ফলে ব্যাক আপ পেসার বা অলরাউন্ডার তৈরি রাখার জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু সেই চেষ্টায় তিনি যে সফল, এমনটা বলা ভুলই হবে। তবে তার হাতে এখনও এক বছর সময় রয়েছে এই প্রস্তুতি সম্পূর্ণ করার।













