আবার ভাঙবে শচীনের রেকর্ড! চলতি বছরেই মাস্টার ব্লাস্টারকে টপকে যাবেন এই ভারতীয় তারকা

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ দীর্ঘদিন পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ খেলছে ভারতীয় দল (Indian Cricket Team)। দুই ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগ্রাসীভাবে ব্যাটিং শুরু করেও দুর্ভাগ্যবশত রান আউট হয়ে ৩২ রানের ব্যক্তিগত স্কোরে ড্রেসিংরুমে ফেরেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তবে খুব তাড়াতাড়ি শচীন টেন্ডুলকারের (Sachin Tendulkar) একটি রেকর্ড ভাঙতে চলেছেন এই তরুণ ভারতীয় ওপেনার।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টানা ভিন্ন ভিন্ন ভেন্যুতে টেস্ট ম্যাচ খেলার রেকর্ডের দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন শচীন টেন্ডুলকার। তিনি টানা ৩২টি ভিন্ন ভিন্ন ভেন্যুতে টেস্ট ম্যাচ খেলেছিলেন। এখন তার কাঁধের ওপর নিঃশ্বাস ফেলছেন যশস্বী জয়সওয়াল। ইতিমধ্যেই কেরিয়ারের প্রথম ৩০টি টেস্ট ৩০টি ভিন্ন ভেন্যুতে খেলার রেকর্ড গড়ে ফেলেছেন তিনি।

 

এই তালিকায় শীর্ষে রয়েছেন সঞ্জয় মাঞ্জরেকর। তিনি টানা ৩৩ টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার রেকর্ড গড়েছিলেন যা এখনও অক্ষত রয়েছে। তবে সম্পূৰ্ণ সুস্থ থাকলে চলতি বছরেই তার রেকর্ড ভেঙে দিতে পারেন যশস্বী। শ্রীলঙ্কায় টেস্ট খেলতে তিনি এসেছেন প্রথমবার। অর্থাৎ এই সিরিজের দ্বিতীয় টেস্টে তিনি টানা ৩১ টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলে ফেলবেন।

আরও পড়ুন: এই কারণে ভারতীয় দলে কোহলি বা রোহিতকে ছুঁতে পারবেন না বৈভব সূর্যবংশী! কড়া মন্তব্য হরভজনের

এরপর নভেম্ভর মাসে নিউজিল্যান্ডের মাটিতেও তিনি প্রথমবার টেস্ট ম্যাচ খেলতে নামবেন। সেই সিরিজেও দুটি টেস্ট খেলবে ভারত। ভারতীয় দলের পরবর্তী তিনটি ম্যাচে মাঠে নামলেই তিনি ছুঁয়ে ফেলবেন সঞ্জয় মাঞ্জরেকরের রেকর্ড। তবে এই রেকর্ড নয়, বরং দলের জয়ে গুরুত্বপূর্ণ কিছু ইনিংস খেলাই মূল লক্ষ্য থাকবে তার।

আরও পড়ুন: কাটলো ২ বছরের খরা! স্বাধীনতা দিবসে শতরান করা প্রথম ভারতীয় ক্রিকেটার হলেন দেবদত্ত পাডিকল

এদিন ৩৭ বল খেলে ৫ টি চার সহ ৩২ রান করে বেশ স্বস্তিতেই নিজের হাফসেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন যশস্বী। কিন্তু লোকেশ রাহুলের সঙ্গে ভুল বোঝাবুঝি ও কেশরা নুয়ান্তার সাথে ধাক্কা লাগার জেরে কিছুটা অসহায়ভাবেই দলগত ৪৭ রানের স্কোরে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। তবে লোকেশ রাহুলের হাফসেঞ্চুরি ও পাডিকলের অর্ধশতরানে ভর করে সেই ধাক্কা সামলে নিয়েছে ভারত।