বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে চালকের আসনে ভারতীয় দল (Indian Cricket Team)। জয়ের জন্য ম্যাচের শেষদিনে তাদের প্রয়োজন ৬ টি উইকেট। শ্রীলঙ্কাকে তুলতে হবে আরও ২৮৮ রান। নিজেদের দ্বিতীয় ইনিংসে ভারত চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়। কিন্তু ত্রাতা হয়ে দাঁড়িয়ে এদিন ভারতকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেন তারকা কিপার-ব্যাটার রিশভ পন্থ (Rishabh Pant)। তিনি এইদিন একটি অবিশ্বাস্য রেকর্ড গড়ে টপকে গেছেন কিংবদন্তি অজি কিপার অ্যাডাম গিলক্রিস্ট-কে (Adam Gilchrist)।
এদিন বাকি ভারতীয় ব্যাটাররা ব্যর্থ হলেও আগ্রাসী ব্যাটিং করেছেন পন্থ। নিজের ৬৬ টি রানের ইনিংসটি খেলতে তিনি খরচ করেছেন মাত্র ৬৯ টি বল। মেরেছেন ৮ টি চার এবং ২ টি ছক্কা। মূলত তার এবং প্রথম ইনিংসের শতরানকারী তরুণ ব্যাটার দেবদত্ত পাডিক্কলের (৪৪) ব্যাটে ভর করেই দ্বিতীয় ইনিংসে ১৯৩ রান তুলেছে ভারত।

টেস্ট ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন পন্থ! এদিন নিজের টেস্ট কেরিয়ারের মাত্র ৮৯তম ইনিংসে তিনি ১০০টি ছক্কা হাঁকিয়ে দেওয়ার রেকর্ড গড়েছেন। বিশ্বক্রিকেটে তিনি এই মাইলফলক স্পর্শ করা দ্রুততম ব্যাটারে পরিণত হয়েছেন। ভেঙে দিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্টের রেকর্ড। তার নির্ভীক খেলার ধরন, অবিশ্বাস্য দক্ষতা এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা তাকে এই ফরম্যাটে সত্যিই এক আলাদা মাত্রায় পৌঁছে দেয়!
আরও পড়ুন: এই কারণে ভারতীয় দলে কোহলি বা রোহিতকে ছুঁতে পারবেন না বৈভব সূর্যবংশী! কড়া মন্তব্য হরভজনের
টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০ ছক্কা হাঁকানো ক্রিকেটারদের তালিকা:
১. রিশভ পন্থ (৮৯ ম্যাচ)
২. অ্যাডাম গিলক্রিস্ট (১৩০ ম্যাচ)
৩. বেন স্টোকস (১৫১ ম্যাচ)
৪. ব্রেন্ডন ম্যাককালাম (১৭০ ম্যাচ)
আরও পড়ুন: রোহিত শর্মাকে নিয়ে দুই ভাগে বিভক্ত BCCI! খুব তাড়াতাড়ি হবে জরুরি বৈঠক
নিজের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে অনেক সময়ই সমালোচিত হন এই তারকা ভারতীয় উইকেটরক্ষক। কিন্তু তার ভয়ডরহীন ব্যাটিং ভারতকে অনেক অসম্ভব ম্যাচ জিতিয়েছে। এই ম্যাচেও দ্বিতীয় ইনিংসে তার অসাধারণ ব্যাটিং শেষপর্যন্ত ম্যাচে জয়-পরাজয়ের মধ্যে তফাৎ গড়ে দিতে পারে।













