বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ২০২৭ সালের পুরুষ ক্রিকেট বিশ্বকাপ (2027 ODI World Cup) ২ রা অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ২১ নভেম্বর পর্যন্ত। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায় মাটিতে অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ প্রতিযোগিতা। ১২টি ভেন্যুতে ৫৭টি ম্যাচে ১৪টি দল সেরার শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। টুর্নামেন্ট শুরুর ঠিক এক বছর আগে কাউন্টডাউন উপলক্ষে বৃহস্পতিবার কেপ টাউনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC) ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি (World Cup Fixture) প্রকাশ করেছে। ৭ই অক্টোবর কেপ টাউনে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এই ম্যাচের মধ্য দিয়ে গ্রুপ পর্বের খেলা শুরু হবে অর্থাৎ ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনালেরই পুনরাবৃত্তির মধ্যে দিয়ে আরম্ভ হবে আসন্ন ওডিআই বিশ্বকাপ।
এরপর ১০ই অক্টোবর জোহানেসবার্গে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। এরপর ১৪ অক্টোবর সোয়ানেতে আফগানিস্তান এবং ১৭ অক্টোবর ব্লুমফন্টেইনে একটি যোগ্যতাঅর্জনকারী দলের বিরুদ্ধে খেলবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৪ অক্টোবর ভিক্টোরিয়া ফলসে সহ-আয়োজক জিম্বাবোয়ের মুখোমুখি হবে দলটি। আগামী বছরের ওডিআই বিশ্বকাপ আরম্ভ হবে ২রা অক্টোবর উইন্ডহোকে কোয়ালিফাইং রাউন্ডে ১৪ দলের মধ্যে পিছিয়ে থাকা তিন দলের ‘সুপার সিরিজ’ দিয়ে। এর পাঁচ দিন পর শুরু হবে গ্রুপ পর্ব, আর ‘সুপার সেভেন’ পর্ব চলবে ২৫ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত।সেমিফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর কেপ টাউনে এবং ১৮ নভেম্বর সোয়ানেতে। আর ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ২১ নভেম্বর জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে।
স্বাগতিক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে সরাসরি যোগ্যতা অর্জন করেছে। অন্যদিকে ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি পুরুষদের ওডিআই দলীয় ক্রমতালিকার ভিত্তিতে সরাসরি অংশগ্রহণের যোগ্যতা নিশ্চিত করেছে। আরও চারটি দল ‘ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব’-এর মাধ্যমে যোগ্যতা অর্জন করবে। বাছাইপর্বে শীর্ষস্থান অর্জনকারী দলটি সরাসরি গ্রুপ পর্বে খেলার সুযোগ পাবে, আর পরবর্তী তিনটি দল গ্রুপ পর্বের শেষ স্থানটির জন্য ‘সুপার সিরিজে রাউন্ড রিবন ফরম্যাটে প্রতিদ্বন্দ্বিতা করবে।
২০২৭ ক্রিকেট বিশ্বকাপের গ্রূপবিন্যাস:
গ্রুপ এ-
ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে, যোগ্যতাঅর্জনকারী দল
গ্রুপ বি-
নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ, যোগ্যতাঅর্জনকারী দল
২০২৭ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি:
● ৭ অক্টোবর, বৃহস্পতিবার, ভারত বনাম অস্ট্রেলিয়া গ্রুপ এ কেপ টাউন
● ৮ অক্টোবর, শুক্রবার পাকিস্তান বনাম আফগানিস্তান গ্রুপ এ শোয়ানে
● ৮ অক্টোবর, শুক্রবার ইংল্যান্ড বনাম বাংলাদেশ গ্রুপ বি উইন্ডহুক
● ৯ অক্টোবর, শনিবার জিম্বাবোয়ে বনাম কোয়ালিফায়ার এ গ্রুপ এ বুলাওয়াও
● ৯ অক্টোবর, শনিবার দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড গ্রুপ বি কেপ টাউন
● ১০ অক্টোবর, রবিবার ভারত বনাম পাকিস্তান গ্রুপ এ জোহানেসবার্গ
● ১০ অক্টোবর, রবিবার শ্রীলঙ্কা বনাম কোয়ালিফায়ার বি গ্রুপ বি উইন্ডহুক
● ১১ অক্টোবর, সোমবার জিম্বাবোয়ে বনাম আফগানিস্তান গ্রুপ এ বুলাওয়ে
● ১২ অক্টোবর, মঙ্গলবার অস্ট্রেলিয়া বনাম কোয়ালিফায়ার এ গ্রুপ এ পার্ল
● ১২ অক্টোবর, মঙ্গলবার নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ গ্রুপ বি, কু-গম্পো সিটি
● ১৩ অক্টোবর, বুধবার ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা গ্রুপ বি, উইন্ডহুক
● ১৩ অক্টোবর, বুধবার দক্ষিণ আফ্রিকা বনাম কোয়ালিফায়ার বি গ্রুপ বি, পার্ল
● ১৪ অক্টোবর, বৃহস্পতিবার ভারত বনাম আফগানিস্তান গ্রুপ এ, শোয়ানে
● ১৫ অক্টোবর, শুক্রবার পাকিস্তান বনাম যোগ্যতাঅর্জনকারী দল, গ্রুপ এ, ব্লুমফন্টেইন
● ১৫ অক্টোবর, শুক্রবার জিম্বাবোয়ে বনাম অস্ট্রেলিয়া গ্রুপ এ হারারে
● ১৬ অক্টোবর, শনিবার শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ গ্রুপ বি ডারবান
● ১৬ অক্টোবর, শনিবার দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড গ্রুপ বি কেবেরহা
● ১৭ অক্টোবর, রবিবার ভারত বনাম যোগ্যতাঅর্জনকারী দল গ্রুপ এ, ব্লুমফন্টেইন
● ১৭ অক্টোবর, রবিবার নিউজিল্যান্ড বনাম যোগ্যতাঅর্জনকারী দল, গ্রুপ বি হারারে
● ১৮ অক্টোবর, সোমবার অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান গ্রুপ এ, কু-গম্পো সিটি
● ১৯ অক্টোবর, মঙ্গলবার জিম্বাবোয়ে বনাম পাকিস্তান গ্রুপ এ, হারারে
● ১৯ অক্টোবর, মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ গ্রুপ বি, ডারবান
● ২০ অক্টোবর, বুধবার নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা গ্রুপ বি, জোহানেসবার্গ
● ২০ অক্টোবর, বুধবার ইংল্যান্ড বনাম যোগ্যতাঅর্জনকারী দল গ্রুপ বি, হারারে
● ২১ অক্টোবর, বৃহস্পতিবার আফগানিস্তান বনাম যোগ্যতাঅর্জনকারী দল গ্রুপ এ, কুগোমপো সিটি
● ২২ অক্টোবর, শুক্রবার অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান গ্রুপ এ, পার্ল
● ২২ অক্টোবর, শুক্রবার দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা গ্রুপ বি, জোহানেসবার্গ
● ২৩ অক্টোবর, শনিবার ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড গ্রুপ বি, গেবেরহা
● ২৩ অক্টোবর, শনিবার বাংলাদেশ বনাম যোগ্যতাঅর্জনকারী দল গ্রুপ বি, শোয়ানে
● ২৪ অক্টোবর, রবিবার জিম্বাবোয়ে বনাম ভারত গ্রুপ এ, ভিক্টোরিয়া ফলস
● ২৫ অক্টোবর, সোমবার A2 বনাম B3 সুপার সেভেন, জোহানেসবার্গ
● ২৬ অক্টোবর, মঙ্গলবার B1 বনাম A3 সুপার সেভেন, গেবেরহা
● ২৭ অক্টোবর, বুধবার B2 বনাম A 4 সুপার সেভেন, শোয়ানে
● ২৮ অক্টোবর, বৃহস্পতিবার A1 বনাম A2 সুপার সেভেন, ভিক্টোরিয়া ফলস
● ২৯ অক্টোবর, শুক্রবার B1 বনাম B3 সুপার সেভেন, কুগম্পো সিটি
● ৩০ অক্টোবর, শনিবার A3 বনাম AB4 সুপার সেভেন, ভিক্টোরিয়া ফলস
● ৩১ অক্টোবর, রবিবার B2 বনাম A1 সুপার সেভেন, জোহানেসবার্গ
● ১ নভেম্বর, সোমবার A2 বনাম B1 সুপার সেভেন, ভিক্টোরিয়া ফলস
● ২ নভেম্বর, মঙ্গলবার B3 বনাম AB4 সুপার সেভেন, কেপ টাউন
● ৩ নভেম্বর, বুধবার B2 বনাম A3 সুপার সেভেন, ডারবান
● ৪ নভেম্বর, বৃহস্পতিবার A1 বনাম B1 সুপার সেভেন, পার্ল
● ৫ নভেম্বর, শুক্রবার A2 বনাম AB4 সুপার সেভেন, ডারবান
● ৬ নভেম্বর, শনিবার B2 বনাম B3 সুপার সেভেন, ব্লুমফন্টেইন
● ৭ নভেম্বর, রবিবার A1 বনাম A3 সুপার সেভেন, কেপ টাউন
● ৮ নভেম্বর, সোমবার B1 বনাম AB4 সুপার সেভেন, ডারবান
● ৯ নভেম্বর, মঙ্গলবার B2 বনাম A2 সুপার সেভেন, গেবেরহা
● ১০ নভেম্বর, বুধবার A3 বনাম B3 সুপার সেভেন, ব্লুমফন্টেইন
● ১১ নভেম্বর, বৃহস্পতিবার A1 বনাম AB4 সুপার সেভেন, গেবেরহা
● ১২ নভেম্বর, শুক্রবার B2 বনাম B1 সুপার সেভেন, কেপ টাউন
● ১৩ নভেম্বর, শনিবার A2 বনাম A3 সুপার সেভেন, ব্লুমফন্টেইন
● ১৪ নভেম্বর, রবিবার A1 বনাম B3 সুপার সেভেন, ডারবান
● ১৭ নভেম্বর, বুধবার সেমি-ফাইনাল ১ সেমি-ফাইনাল, কেপ টাউন
● ১৮ নভেম্বর, বৃহস্পতিবার সেমি-ফাইনাল ২ সেমি-ফাইনাল, শোয়ানে
● ২১ নভেম্বর, রবিবার, ফাইনাল













