ম্যাচ চলাকালীন আচমকাই বুকে ব্যথা! মাত্র ২৫ বছর বয়সেই মৃত্যু ভারতীয় ফুটবলার রবিন্দর সিংয়ের

Published on:

Published on:

Indian footballer Ravinder Singh died at the age of 25.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ফুটবলে শোকের ছায়া! ফুটবলার রবিন্দর সিংয়ের আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়েছে ক্রীড়ামহল। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রবিন্দর সিং (Ravinder Singh) পাঞ্জাবের নওয়ানশহর জেলার বাছাউরা গ্রামে একটি টুর্নামেন্ট খেলছিলেন। ম্যাচ চলাকালীন তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং পড়ে যান। তাঁর সতীর্থরা তাঁকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক রিপোর্টে রবীন্দ্রের মৃত্যুর কারণ হৃদরোগ বলে উল্লেখ করা হয়েছে। তবে, সঠিক কারণটি কেবল মেডিক্যাল পরীক্ষার পরেই জানা যাবে।

ফুটবলার রবিন্দর সিংয়ের (Ravinder Singh) আকস্মিক মৃত্যু:

জানিয়ে রাখি যে, পাঞ্জাবের লুধিয়ানা জেলার মাজরি গ্রামের বাসিন্দা রবিন্দর সিং ইন্ডিয়ান ফুটবল লিগে (ভারতীয় পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তর) নামধারী এফসির সঙ্গে চুক্তিবদ্ধ হন। ২৫ বছর বয়সী তিনি এই ফুটবলার একজন ডিফেন্ডার ছিলেন। নামধারী এফসির রক্ষণাত্মক লাইনআপে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। হিন্দুস্তান টাইমসের মতে, গড়শঙ্করের বাব্বর আকালি মেমোরিয়াল খালসা কলেজ থেকে রবিন্দর বিএ করেছিলেন। তিনি দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন বলেও জানা গিয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Namdharisports (@namdharisports)

রবিন্দর সিংয়ের ফুটবল ক্লাব শোকপ্রকাশ করেছে: ইতিমধ্যেই নামধারী এফসি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে লিখেছে, ‘আমাদের ফুটবল খেলোয়াড় রবিন্দর সিংয়ের এত অল্প বয়সে আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে দুঃখিত।’

আরও পড়ুন: বন্দে ভারত-রাজধানী-তেজস নয়! দেশের এই ট্রেনটিই হয়ে উঠছে আমজনতার প্রথম পছন্দ

আরও বলে হয়েছে, ‘তাঁর অকাল প্রয়াণ ফুটবল জগতের জন্য এক বিরাট ক্ষতি। তাঁর আত্মার শান্তি কামনা করি এবং ঈশ্বর এই কঠিন সময়ে তাঁর পরিবার এবং প্রিয়জনদের শক্তি ও সাহস দিন।’

আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর! অষ্টম বেতন কমিশনের অধীনে এপ্রিলেই হবে DA ঘোষণা?

এদিকে, এই মর্মান্তিক ঘটনার পর, ইন্ডিয়ান ফুটবল লিগ ঘোষণা করেছে যে পরবর্তী রাউন্ডের সমস্ত ম্যাচে রবীন্দ্রের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। উল্লেখ্য যে, রবিন্দর সিংয়ের মৃত্যুতে বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে মিনার্ভা এফসি এবং গোকুলাম কেরালাও শোকপ্রকাশ করেছে।