ফের রেলের চমক, আদ্রা ডিভিশনে কোন কোন ট্রেন পেল নতুন স্টপেজ? জেনে নিন

Published on:

Published on:

Indian Railways 8 trains are getting new stops in Adra division
Follow

বাংলা হান্ট ডেস্ক: যাত্রীদের জন্য সুখবর। দীর্ঘদিনের দাবি অবশেষে আংশিকভাবে মানল ভারতীয় রেল (Indian Railways)। আগামী ৩০ ও ৩১ জানুয়ারি থেকে এই স্টেশন গুলিতে ট্রেনগুলো থামবে বলে জানিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে রেলমন্ত্রক। সূত্রের খবর পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই বিজ্ঞপ্তি অনুযায়ী চলাচল করবে ট্রেন। এর ফলে যাত্রীদের যাতায়াত আরও সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে।

যাত্রীদের জন্য সুখবর, আদ্রা ডিভিশনে নতুন স্টপেজ পাচ্ছে ৮টি ট্রেন (Indian Railways)

তবে রেলমন্ত্রকের এই ঘোষণায় আদ্রা ডিভিশনে বিস্তীর্ণ এলাকায় যাত্রীদের মধ্যে স্বস্তির হাওয়া বইছে। কারণ দীর্ঘদিন ধরেই ট্রেনের (Indian Railways) স্টপেজেদের দাবিতে আন্দোলন ও ডেপুটেশন এবং চিঠিপত্র জমা দেওয়ার পর এই আংশিক দাবি মানায় খুশি হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

কারণ স্থানীয় বাসিন্দাদের একাংশের ক্ষোভ ছিল কোভিড এরপর থেকে এখানে বেশ কিছু ট্রেন পরিষেবা বন্ধ হয়েছিল। পাশাপাশি লোকাল ট্রেনকে এক্সপ্রেসে রূপান্তরিত করে ভাড়া বৃদ্ধি এবং সময়মতো ট্রেন না চলার অভিযোগ উঠেছিল। তবে সব মিলিয়ে রেলে বিরুদ্ধে অসন্তোষ পুরোপুরি এখনো অব্দি কাটেনি এই ডিভিশনের মধ্যে।

Indian Railways 8 trains are getting new stops in Adra division

আরও পড়ুন: লাড্ডুতে কী খাওয়ানো হচ্ছিল ভক্তদের? তিরুপতি কাণ্ডে CBI চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

সূত্রের খবর, ৩০ জানুয়ারি থেকে জানুয়ারি থেকে ১৮১৮২ থাওয়ে-টাটা এক্সপ্রেস বরাভূম ও বার্নপুর স্টেশনে থামবে। একই দিন থেকে ৬৩৫২০ বোকারো-আসানসোল প্যাসেঞ্জার বেগুনকোদর ও পুন্দাগে, ১৮১৮১ টাটা–থাওয়ে এক্সপ্রেস বার্নপুরে, ৬৩৫২০ বোকারো-বার্নপুর প্যাসেঞ্জার ঝালদায় এবং ৬৮০৬১ আদ্রা-আসানসোল প্যাসেঞ্জার মুরাডি স্টেশনে স্টপেজ পাবে। অন্যদিকে, ৩১ জানুয়ারি থেকে ৬৮০৭৬ ভোজুডি-আদ্রা প্যাসেঞ্জার রুকনি স্টেশনে এবং ১৮০১২ চক্রধরপুর-হাওড়া এক্সপ্রেস ফুলেশ্বরে থামবে।

এই বিষয়ে আদ্রা ডিভিশনের সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার বিকাশ কুমার সংবাদ মাধ্যমকে জানান, বেশ কয়েকটি ট্রেনের স্টপেজ বিভিন্ন স্টেশনে দেওয়ার নির্দেশ এসেছে।। নির্ধারিত দিন থেকেই সেগুলো কার্যকর হবে। এর ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা আরও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে (Indian Railways)।