বাংলাহান্ট ডেস্ক : আবারও একগুচ্ছ ট্রেন বাতিল আদ্রা ডিভিশনে। পরিকাঠামো উন্নয়নের জন্য বেশ কিছু ট্রেন বাতিল এবং যাত্রাপথ সংক্ষিপ্ত করার কথা ঘোষণা করেছে দক্ষিণ পূর্ব রেল (Indian Railways)। চলতি অগাস্ট মাসের শেষ সপ্তাহে উন্নয়নমূলক কাজ চলবে বলে জানা গিয়েছে। এই ট্রাফিক ব্লকের জেরে আসানসোল, আদ্রা, মেদিনীপুর, খড়গপুর, পুরুলিয়া রুটের যাত্রীরা এর জেরে সমস্যায় পড়তে পারেন বলে মনে করা হচ্ছে।
আদ্রা ডিভিশনে একাধিক ট্রেন (Indian Railways) বাতিল
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, বেশ কয়েকটি মেমু ট্রেন কয়েকদিনের জন্য বাতিল হতে চলেছে। তালিকায় রয়েছে ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু ২৪ অগাস্ট এবং ২৬ থেকে ৩০ অগাস্ট পর্যন্ত বাতিল থাকবে ৬৮০৯০/৬৮০৮৯ আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু ২৫, ২৮ ও ৩০ অগাস্ট বাতিল থাকছে। ৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু ২৪, ২৭ ও ২৮ অগাস্ট বাতিল থাকবে। ৩০ অগাস্ট বাতিল থাকবে আদ্রা-ভাগা-আদ্রা মেমু।

গন্তব্য স্টেশন বদল: বেশ কিছু ট্রেনের গন্তব্য স্টেশন এবং ছাড়ার স্টেশন পরিবর্তন করা হয়েছে নির্দিষ্ট কয়েকদিনের জন্য। ১৮০৩৫/১৮০৩৬ খড়গপুর-হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস ২৬, ২৮ ও ২৯ অগাস্ট হাতিয়ার পরিবর্তে আদ্রা স্টেশন পর্যন্ত যাবে। সেখান থেকে আবার খড়গপুরের উদ্দেশে রওনা হবে।
আরও পড়ুন : নৈহাটি থেকে এক বাসেই শিলিগুড়ি-দিঘা-পুরী, সরকারি বাসের নতুন রুটের পরিকল্পনা সরকারের
কোন কোন ট্রেনে বদল: ২৫, ২৬ ও ২৯ অগাস্ট আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু (Indian Railways) পুরুলিয়ার বদলে আদ্রা থেকেই যাতায়াত শুরু করবে। চক্রধরপুর-গোমো-চক্রধরপুর মেমু ট্রেনের যাত্রাপথ ২৫, ২৮ ও ৩০ অগাস্ট মহুদা স্টেশন পর্যন্ত যাতায়াত করবে। ২৮ ও ৩০ অগাস্টের জন্য ৬৮০৫৬ টাটানগর-আসানসোল মেমু ট্রেনটি আসানসোলের আগেই আদ্রা স্টেশনে যাত্রা শেষ করবে।
আরও পড়ুন : বাড়ির হেঁশেলে রেস্তোরাঁর স্বাদ, কলকাতা বা ব্যারাকপুর স্টাইল, এই টিপসে বিরিয়ানি হবে লাজবাব!
৬৮০৬০ আসানসোল-বরাভূম মেমু ওই নির্দিষ্ট দুটি দিন আসানসোলের বদলে আদ্রা স্টেশন থেকে যাত্রা শুরু করবে। এই কয়েকদিনে যাত্রীদের সমস্যার জন্য দুঃখপ্রকাশ করেছে দক্ষিণ পূর্ব রেল।













