একসঙ্গে জোড়া ঘোষণা রেলের, এক রুটে বাতিল অন্যটিতে স্পেশাল ট্রেনের ঘোষণা

Published on:

Published on:

Indian Railways announce a pair of changes
Follow

বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই পুজোর সময় দক্ষিণ-পূর্ব রেলের যাত্রীদের জন্য একদিকে যেমন রয়েছে দুঃসংবাদ। অপরদিকে রয়েছে সুসংবাদ। কারণ সূত্রে জানা গিয়েছে আগ্রার ডিভিশনে জরুরি পরিকাঠামো গত ও উন্নয়নমূলক কাজের জন্য বেশ কিছুদিন একাধিক মেমু প্যাসেঞ্জার ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর ফলে দৈনন্দিন রেলযাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে (Indian Railways)।

রেলের জোড়া ঘোষণা এক রুটে বাতিল অন্যটিতে স্পেশাল ট্রেন (Indian Railways)

রেলের প্রকাশ করা বিজ্ঞপ্তি অনুযায়ী, উন্নয়নমূলক কাজের জন্য ২৮ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের মধ্যে আসানসোল আদ্রা আসানসোল মেমু বিভিন্ন দিন বাতিল থাকছে (Indian Railways)। পাশাপাশি ২৯ সেপ্টেম্বর ও ৪ অক্টোবর আদ্রা-ভাগা-আদ্রা মেমু ও ১ অক্টোবর আদ্রা-বরাভূমি-আদ্রা মেমু বাতিল করা হয়েছে।

Indian Railways announce a pair of changes

আরও পড়ুন: পাহাড়ের কোলে নতুন গন্তব্য পোখারিধুরা, মিলবে কাঞ্চনজঙ্ঘার দেখা

শুধু ট্রেন বাতিল নয় এর সঙ্গে একাধিক ট্রেনের যাত্রা পথ কাটছাট করা হয়েছে। যার মধ্যে রয়েছে, ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর খড়্গপুর-হাতিয়া-খড়্গপুর এক্সপ্রেস ট্রেনটি আদ্রা পর্যন্ত চালানো হবে। একইভাবে ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে আসানসোল-পুরুলিয়া মেমু আদ্রা পর্যন্ত চলবে।

২৮ সেপ্টেম্বর আদ্রা-বরাভূম মেমু যাত্রা শুরু ও শেষ করবে পুরুলিয়া থেকে। হঠাৎ এই ট্রেন নিয়ন্ত্রণে সাধারণ নিত্যযাত্রীরা বিপাকে পড়বেন।
উৎসবের মরশুমে দুর্ভোগের এই আবহের মাঝেই দূরপাল্লার যাত্রীদের জন্য বড়সড় স্বস্তির খবরও জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।

আসন্ন দুর্গাপুজো এবং দেওয়ালির ছুটিতে বাড়ি ফেরা ও ভ্রমণের বাড়তি ভিড় সামাল দিতে রাঁচি ও আলিপুরদুয়ারের মধ্যে বিশেষ পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে (Indian Railways)।