Durga Puja 2026 Live Updates

যাত্রীদের জন্য জরুরি খবর! একাধিক ট্রেনের সময়সূচিতে বদল, রইল তালিকা

Published on:

Published on:

Indian Railways announce that several trains will run late
Follow

বাংলা হান্ট ডেস্ক: রেললাইনের পরিকাঠামোগত কাজের কারণে উত্তরবঙ্গ সহ মালদহ ডিভিশনে একাধিক দূরপাল্লার ট্রেনের সময়সূচিতে পরিবর্তন করল ভারতীয় রেল (Indian Railways)। এর ফলে নির্দিষ্ট কিছু দিনের জন্য দেরিতে ছাড়বে আলিপুরদুয়ার, বালুরঘাট ও মালদার টাউন থেকে বেঙ্গালুর এর উদ্দেশ্যে চলাকালীন একাধিক অমৃত ভারত এক্সপ্রেস (Indian Railways)।

একাধিক ট্রেন দেরিতে চলবে রেলের ঘোষণা (Indian Railways)

পাশাপাশি কয়েকটি ট্রেনর যাত্রা পথ নির্দিষ্ট সময়ের জন্য নিয়ন্ত্রণ করা হবে। রেলের এই সিদ্ধান্তে যাত্রীদের যাত্রা পথ সাময়িকভাবে অসুবিধা তৈরি করবে বলে মনে করা হচ্ছে (Indian Railways)। তাই যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সময়সূচী জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে রেলের তরফ থেকে।

পাশাপাশি পূর্ব রেলের মালদহ ডিভিশনের সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম রেলওয়ে বেয়প্পনহল্লি নন ইন্টারলকিং কাজের জন্য রেল পরিষেবা ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ব্রিজ নম্বর ৮৩৫ এর পুনঃনির্মাণের কাজের কারণ ও এই পরিবর্তন করা হয়েছে বলে জানানো হয়েছে।

Indian Railways announce that several trains will run late

আরও পড়ুন: আধার কার্ড হারালে আর ছোটাছুটি নয়! মোবাইলেই মিলবে নতুন কপি

তবে রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেন নম্বর ১৬৫৯৮ আলিপুরদুয়ার-এসএমভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস ২৬ অক্টোবর নির্ধারিত সময়ের তুলনায় ২ ঘণ্টা দেরিতে ছাড়বে। এছাড়া ৯, ১৬, ২৩ ও ৩০ নভেম্বর ট্রেনটি ১ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে যাত্রা শুরু করবে। ট্রেন নম্বর ১৬৫২৪ বালুরঘাট-এসএমভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস ৭, ২১ ও ২৮ নভেম্বর বালুরঘাট থেকে ১ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে ছাড়বে।

ট্রেন নম্বর ১৩৪০৪ মালদা টাউন-এসএমভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি ১৫ নভেম্বর ১ ঘণ্টা ১৫ মিনিট, ২৯ নভেম্বর ১ ঘণ্টা ৩০ মিনিট এবং ২২ নভেম্বর ২ ঘণ্টা দেরিতে ছাড়বে। ২ নভেম্বর আলিপুরদুয়ার-বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস, ১৪ নভেম্বর বালুরঘাট-বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস এবং ১ ও ৮ নভেম্বর মালদা টাউন-বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেসকে যাত্রা পথে ৪৫ মিনিট নিয়ন্ত্রণ করা হবে (Indian Railways)।