ভোটে যাতায়াত সহজ করতে ১৬টি স্পেশাল ট্রেন, রেলের ঘোষণা—রুট ও টাইমিং জানুন

Published on:

Published on:

Indian Railways announcement of 16 additional special train services on election day
Follow

বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে পরিযায়ী শ্রমিকেরা নিজ নিজ রাজ্যে ফিরে যাচ্ছেন। আর পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে রেলের তরফ থেকে ১৬ টি বিশেষ ট্রেন চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Indian Railways)। জেনে নিন সেই ট্রেনগুলি সময়সূচী।

ভোটের দিনে বাড়তি ১৬টি স্পেশাল ট্রেন পরিষেবার ঘোষণা (Indian Railways)

রাজ্যে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যথারীতি উত্তাল রাজ্য রাজনীতি। চলতি বছর দুধ অফ হয়, ভোট গ্রহণ হবে। পাশাপাশি এ বছর তামিলনাড়ুতে ভোট আছে। বিশেষ করে নিবিড় পরিমার্জন বা এসআইআর এর পরে যেহেতু এটি প্রথম বিধানসভা নির্বাচন। তাই বহু মানুষই এবার ভোট দিতে উদগ্রীব। এই ভোটের কারণে রেলের (Indian Railways) তরফ থেকে যে ১৬ টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার সময়সূচি গুলো দেখে নিন।

Indian Railways announcement of 16 additional special train services on election day

আরও পড়ুন: ছুটির মরশুমে স্বস্তি, ১১টি সামার স্পেশাল ট্রেন চালাবে রেল, সময়সূচি জানুন

যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে ভারতীয় রেলওয়ে তরফ থেকে ভোটের কারণে ১৬ টি বিশেষ ট্রেন ঘোষণা করেছে। ‌ এগুলি বিলাসপুর রোড দিয়ে চলাচল করবে। পাশাপাশি হাউড়া ঢুকে যে সমস্ত দূরপাল্লার ট্রেনগুলোই চলবে, সেগুলো যাতে নির্দিষ্ট সময় পৌঁছয়। তার নিশ্চিত করার চেষ্টা করা চলছে। এবার দেখে নিন ভোটের জন্য যে ১৬ টি ট্রেন চালানো হবে সেগুলো কী কী?

স্পেশাল ট্রেনের তালিকা-

১) লোকমান্য তিলক টার্মিনাস থেকে সাঁতরাগাছি- ২১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত এই বিশেষ ট্রেন চলবে।

২) হাতিয়া-লোকমান্য তিলক টার্মিনাস- ২০ এপ্রিল থেকে ১৫ জুন পর্যন্ত এই রুটে বিশেষ ট্রেন চলবে।

৩) পটনা-চারলাপল্লি- ৮ এপ্রিল থেকেই এই রুটে বিশেষ ট্রেন চলছে। ২৭ মে পর্যন্ত এই ট্রেন চলবে। প্রতি সোমবার ও বুধবার করে এই ট্রেন চলবে।

৪) তিরুপতি-রক্সৌল- ১৩ এপ্রিল, ২০ ও ২৭ এপ্রিল এই ট্রেন চলবে।
চারলাপল্লি-রক্সৌল- ১২ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত এই বিশেষ ট্রেন চলবে।

৫) পুণে-সাঁতরাগাছি- ১৫ এপ্রিল, ১৭ এপ্রিল, ২২ এপ্রিল ও ২৫ এপ্রিল এই বিশেষ ট্রেন চলবে।

৬) ভালসাদ-খড়্গপুর- ১৫ এপ্রিল ও ২২ এপ্রিল এই বিশেষ ট্রেন চলবে। উধনা-সাঁতরাগাছি- ১৭, ২২ ও ২৪ এপ্রিল এই ট্রেন চলবে।

৭)দুর্গ-শালিমার- ২২ এপ্রিল এই ট্রেন চলবে।

এছাড়াও রেলের তরফ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ, অসম, দক্ষিণ ভারতের পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে পুণে, লোকমান্য তিলক টার্মিনাস, ভালসাদ থেকে একাধিক ট্রেন চলাচল করবে। এছাড়াও সাঁতরাগাছি ও খড়গপুর পর্যন্ত এই ট্রেনগুলো চলবে। পাশাপাশি যারা গুজরাট ও মহারাষ্ট্রে কাজ করেন সেই সকল পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে এই বিশেষ ট্রেন গুলি চালানোর ব্যবস্থা করা হয়েছে (Indian Railways)।