উত্তরবঙ্গের পথে নতুন স্পেশাল ট্রেন, কোন স্টেশন থেকে কবে ছাড়বে?

Published on:

Published on:

Indian Railways check the schedule for the new special train to North Bengal

বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মরশুমে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মধ্যে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে এবার বিশেষ ট্রেন চালানো সিদ্ধান্ত নিল পূর্ব রেল (Indian Railways)। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ও নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া পর্যন্ত চলবে এই বিশেষ ট্রেনগুলি। এই ট্রেনগুলোই চলার ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুবিধা জনক হবে।

উত্তরবঙ্গ যেতে নতুন স্পেশাল ট্রেন জেনে নিন সময়সূচি (Indian Railways)

পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী (Indian Railways) হাওড়া নিউ জলপাইগুড়ি স্পেশাল হাওড়া থেকে ছাড়বে ১৮ নভেম্বর ও ২৫ নভেম্বর। অন্যদিকে, নিউ জলপাইগুড়ি হাওড়া স্পেশাল নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে ১৯ নভেম্বর ও ২৬ নভেম্বর।

এক নজরে দেখে নিন কোন দিনও কখন ছাড়বে হাওড়া থেকে?

রেলের সময়সূচি অনুযায়ী,০৩০২৭ নম্বর হাওড়া-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেনটি হাওড়া থেকে রাত ১১টা ৫০ মিনিটে ছাড়বে। পরের দিন ভোর ৩টে ৩০ মিনিটে আজিমগঞ্জ, সকাল ৬টা ২০ মিনিটে মালদা টাউন এবং সকাল ৮টা ২৫ মিনিটে কিশনগঞ্জ পৌঁছবে। পাশাপাশি নিউ জলপাইগুড়িতে ট্রেনটি নির্ধারিত সময় এসে পৌঁছবে।

Indian Railways check the schedule for the new special train to North Bengal

আরও পড়ুন: ফ্রি বাসযাত্রায় কোন নথি দেখাবেন? পরিচয়পত্র নিয়ে ধোঁয়াশায় মহিলারা

অপরদিকে, ০৩০২৮ নম্বর নিউ জলপাইগুড়ি-হাওড়া স্পেশাল ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে দুপুর ১২টা ৪৫ মিনিটে ছাড়বে। দুপুর ১টা ৫৫ মিনিটে কিশনগঞ্জ, বিকেল ৫টা ১০ মিনিটে মালদা টাউন এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আজিমগঞ্জ পৌঁছবে।

কোন কোন স্টেশনে দাঁড়াবে এই ট্রেনটি?

হাওড়া ও নিউ জলপাইগুড়ির মধ্যে যাতায়াতের পথে দু’দিকেই একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে দাঁড়াবে এই স্পেশাল ট্রেন। ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, জঙ্গিপুর রোড, বারসই এবং আলুয়াবাড়ি রোড স্টেশনে ট্রেনটির স্টপেজ দেওয়া হয়েছে (Indian Railways)।