বাংলা হান্ট ডেস্ক: শিয়ালদহ থেকে ছাড়া এসি লোকাল নিয়ে বড় খবর সামনে আসল। সূত্রের খবর, আগামী ২০ আগস্ট থেকে ৩৩৪৪৯ শিয়ালদহ বারাসাত এসি লোকাল রুট সম্প্রসারণ করল পূর্ব রেল (Indian Railways)। ২০ আগস্ট থেকে শিয়ালদহ থেকে বনগাঁ পর্যন্ত চলাচল করবে। পাশাপাশি এই ট্রেনটি চলাচল করার ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা আগের থেকে অনেকটা সুবিধা জনক হবে।
শিয়ালদহ-বনগাঁ AC লোকাল, কবে থেকে জানুন সময় (Indian Railways)
সূত্রের খবর ৩৩৪৪৯ শিয়ালদা- বারাসত এসি লোকাল শিয়ালদা থেকে সকাল ১০টা বেজে ৩৩ মিনিটে ছাড়বে। আর সেটি বারাসত স্টেশনে পৌঁছবে ১১টা বেজে ১৪ মিনিটে। এই ট্রেনটি বারাসত থেকে বনগাঁ যাওয়ার পথে ট্রেনটি বামনগাছি, দত্তপুকুর, বিরা, অশোকনগর, হাবড়া, মছলন্দপুর, গোবরডাঙা, ঠাকুরনগর, চাঁদপাড়া স্টেশনে থামবে (Indian Railways)।

আরও পড়ুন: তৎকাল টিকিট কাটতে কোন অ্যাপ ভরসার? RailOne নাকি IRCTC, জানুন সহজ উপায়
পূর্ব রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার বাদ দিয়ে প্রতিদিন শিয়ালদহ থেকে বনগাঁ এবং বনগাঁ থেকে শিয়ালদহ পর্যন্ত এসি লোকাল চলবে। নতুন সময়সূচি অনুযায়ী, শিয়ালদহ থেকে সকাল ১০টা ৩৩ মিনিটে ছাড়বে ৩৩৪৪১ শিয়ালদহ-বনগাঁ এসি লোকাল।
বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি, মধ্যমগ্রাম হয়ে ট্রেনটি সকাল ১১টা ১৪ মিনিটে বারাসত জংশনে পৌঁছবে। তার পরে বারাসত থেকে ১১টা ১৫ মিনিটে ছেড়ে সেটি বামনগাছি, দত্তপুকুর, বিড়া, অশোকনগর রোড, হাবরা, মছলন্দপুর, গোবরডাঙা, ঠাকুরনগর ও চাঁদপাড়া হয়ে বনগাঁয় ঢুকবে দুপুর ১২টা ২৩ মিনিটে।
৩৩৪৪২ বনগাঁ-শিয়ালদহ এসি ইএমইউ লোকাল দুপুর ১২টা ৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়বে। চাঁদপাড়া, ঠাকুরনগর, গোবরডাঙা, মছলন্দপুর, হাবরা, অশোকনগর রোড, বিড়া, দত্তপুকুর, বামনগাছি হয়ে দুপুর ১টা ৩৯ মিনিটে সেটি বারাসত জংশনে পৌঁছবে।
বারাসত থেকে ছেড়ে মধ্যমগ্রাম, বিরাটি, দমদম ক্যান্টনমেন্ট, দমদম জংশন ও বিধাননগর রোড হয়ে দুপুর ২টা ২৫ মিনিটে পৌঁছবে শিয়ালদহে। ৩৩৩৬৫ আপ বারাসত-বনগাঁ লোকাল ট্রেনের সময়সূচিতেও বদল হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ট্রেনটি বারাসাত জংশন থেকে সকাল ১১টা ৪০ মিনিটে ছাড়বে।
বনগাঁয় পৌঁছবে দুপুর ১২টা ৪৫ মিনিটে। বারাসত ও বনগাঁর মধ্যবর্তী স্টেশনগুলিতে ট্রেনের সময় বর্তমান সূচির তুলনায় ১০ মিনিট পিছিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে (Indian Railways)।













