বাংলাহান্ট ডেস্ক : ট্রেন সফরে এবার বাড়তে চলেছে খাবার দাবারের দাম। রান্নার গ্যাস এবং ভোজ্য তেলের দাম বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়তে চলেছে ট্রেনের খাবারেও। ভারতীয় রেলের (Indian Railways) সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুন থেকে সেন্ট্রাল রেলওয়ে স্টেশনগুলিতে বিভিন্ন খাবার এবং স্ন্যাক্সের দাম বেড়ে যেতে চলেছে।
দাম বাড়তে চলেছে ট্রেনের (Indian Railways) খাবারের
রেল সূত্রে খবর, গত সোমবার এই দাম বৃদ্ধির প্রস্তাবে চূড়ান্ত শিলমোহর পড়েছে। ৩৩ টি খাবারের দাম সংশোধন করে নতুন তালিকা প্রকাশ করেছে সেন্ট্রাল রেলওয়ে। তবে ১৬ টি পদের দামে আপাতত কোনও পরিবর্তন হচ্ছে না বলেই খবর। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ জুন থেকে স্টেশনগুলির স্ট্যাটিক ক্যাটারিং ইউনিটে এই নতুন আ লা কার্ট মেনু এবং দাম কার্যকরী হবে। সেই মতো সমস্ত লাইসেন্সধারী দোকানিদের নির্দেশ দেওয়া হয়েছে নতুন দামের তালিকাটি দুটি ভাষায় দোকানের সামনে ঝুলিয়ে রাখার জন্য।

খাবারের গুণগত মানে নজর: যদিও খাবারের দাম বাড়লেও খাবারের গুণগত মান এবং পরিমাণও যেন উন্নত হয় সেদিকেও কড়া নজর রাখতে বলা হয়েছে। জানা যাচ্ছে, নতুন নিয়ম চালু হওয়ার ৬ মাস পর স্টেশনগুলির (Indian Railways) বিক্রি খতিয়ে দেখে লাইসেন্স ফি পুনর্বিবেচনা করা হতে পারে। কোন খাবারের কত দাম হল নতুন?
আরও পড়ুন : বদলে গেল ৪০ বছরের পুরনো মেট্রো, ব্লু লাইনে ঐতিহাসিক বদল কর্তৃপক্ষের
নতুন দাম কত হচ্ছে: নতুন রেট চার্ট অনুযায়ী এক পিস আলুর বড়ার দাম ১৫ টাকা, ভেজিটেবল সমোসা ১ পিস ২০ টাকা, পাও ১ পিস ৫ টাকা, রগড়া/উসল প্লেট+১ টি পাও নতুন দাম ২৫ টাকা, ভেজিটেবল স্যান্ডউইচ+সস ৩৫ টাকা, ঢোকলা ২৫ টাকা, সাদা দোসা (চাটনি ও সম্বর সহ) নতুন দাম ২৫ টাকা, মশলা দোসা (চাটনি ও সম্বর সহ) দাম ৩৫ টাকা, দই বড়া ২ পিস ৩৫ টাকা।
আরও পড়ুন : সাময়িক স্বস্তি পেলেও কাটেনি বিপদ, ‘উসকানিমূলক’ মন্তব্য মামলায় পরমব্রতকে কড়া নির্দেশ হাইকোর্টের
এছাড়াও ৫ টি পুরি+ছোলে নতুন দাম ৪০ টাকা, ব্রেড পকোড়া/পেঁয়াজি /মিক্স ভাজিয়া নতুন দাম ২৫ টাকা, ভেজ পিৎজা/ভেজ নুডলস দাম ৫০ টাকা, ১ পিস কচুরি ১৫ টাকা, গুলাব জামুন/রসগোল্লা ১ পিস ১৫ টাকা, টাটকা জুস (গাজর/আনারস/আম/তরমুজ) ২০০ মিলির নতুন দাম হয়েছে ২৫ টাকা।













