১ অক্টোবর থেকে নতুন নিয়ম, ভুল হলেই রেলে ফাইন! বাতিল হতে পারে যাত্রা

Published on:

Published on:

Indian Railways from October 1, fines will be imposed for rule violations
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার আপনিও যদি নিত্ত দিনের ট্রেন যাত্রী হয়ে থাকেন তাহলে এই বিষয়ে জানা আপনার জন্য একান্তই দরকার। কারণ টিকিট চেকিং নিয়ে এবার আগের থেকে বেশি কড়াকড়ি হতে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। আগামী ১ অক্টোবর থেকে টিকিট পরীক্ষার বিষয়ে ব্যবস্থা নেবেন তারা।

১ অক্টোবর থেকে নিয়ম ভাঙলেই দিতে হবে রেলে ফাইন (Indian Railways)

এবার থেকে টিকিটের পাশাপাশি অবশ্যই আসল পরিচয়পত্রের প্রমাণ রাখতে হবে যাত্রীদের (Indian Railways)। অন্যথায় যাত্রা বাতিল করতে পারে রেল কর্তৃপক্ষ। তাই শুধু টিকিট থাকলেই হবে না, সঙ্গে অরিজিনাল ফটো আইডি অবশ্যই রাখুন।

Indian Railways from October 1, fines will be imposed for rule violations

আরও পড়ুন: রেলে প্যারামেডিক্যাল পদে বড় নিয়োগ, ৫৬০ শূন্যপদে কারা আবেদন করবেন?

এবার থেকে টিকিটের পাশাপাশি অবশ্যই আসল পরিচয়পত্রের প্রমাণ রাখতে হবে যাত্রীদের। অন্যথায় যাত্রা বাতিল করতে পারে রেল কর্তৃপক্ষ। তাই শুধু টিকিট থাকলেই হবে না, সঙ্গে অরিজিনাল ফটো আইডি অবশ্যই রাখুন।এবার থেকে পুরো পরিবার যদি একসঙ্গে ট্রেনে ভ্রমণ করেন, তবে সেই দলের একজনের কাছে অবশ্যই বৈধ পরিচয়পত্র থাকতে হবে। তা না হলে পরবারের অন্য যাত্রীরা সমস্যয় পড়বেন।

এই ক্ষেত্রে কোন আইডিগুলি বৈধ হিসাবে ধরা হবে
পাসপোর্ট
প্য়ান কার্ড
আধার কার্ড
ড্রাইভিং লাইসেন্স

স্টুডেন্ট আইডি কার্ড
কেন্দ্রীয় বা রাজ্য সরকারের ইস্যু করা সিরিয়াল নম্বরসহ যেকোনও ছবিওয়ালা পরিচয়পত্র
ছবিসহ ব্যাঙ্ক পাসবুক
ছবিসহ ব্যাঙ্কের ইস্যু করা ক্রেডিট কার্ড (Indian Railways)।