বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মরশুমে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে এবার বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল (Indian Railways)। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ও নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া পর্যন্ত চলবে এই স্পেশাল ট্রেনগুলি। ০৩০২৭ ও ০৩০২৮ নম্বরের এই ট্রেন দুদিকেই দুটি করে ট্রিপ করবে। এর ফলে উৎসবের সময় উত্তরবঙ্গগামী ও কলকাতার মুখে যাত্রীদের যাতায়াত আগের থেকে বেশি কিছুটা সুবিধা জনক হবে।
উত্তরবঙ্গের যাত্রীদের জন্য সুখবর, চালু স্পেশাল ট্রেন (Indian Railways)
পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী হাওড়া নিউ জলপাইগুড়ি স্পেশাল (০৩০২৭) হাওড়া থেকে ছাড়বে ১৮ নভেম্বর ও ২৫ নভেম্বর বুধবার। অন্যদিকে নিউ জলপাইগুড়ি হাওড়া স্পেশাল (০৩০২৮) নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে ১৯ নভেম্বর ও ২৬ নভেম্বর বৃহস্পতিবার।
কোন দিন কখন ছাড়বে এই ট্রেনগুলি হাওড়া থেকে?
রেলে সময়সূচি অনুযায়ী, ০৩০২৭ নম্বর হাওড়া নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন হাওড়া থেকে ছাড়বে রাত ১১:৫০ মিনিটে। পরের দিন ভোর ৩:৩০ মিনিটে আজমিরগঞ্জ ও সকাল ৬:২০ মিনিটের মালদা টাউন হয়ে সকাল ৮ টা ২৫ মিনিটে কিশানগঞ্জ পৌঁছবে। এরপর রাত ১২:১৫ মিনিটে হাওড়া স্টেশন এ পৌঁছবে এই ট্রেনটি।

আরও পড়ুন: মঙ্গলবার একাধিক ট্রেন বাতিল, কমল বেশ কয়েকটির যাত্রাপথ
কোন কোন স্টেশনে দাঁড়াবে?
হাওড়া ও নিউ জলপাইগুড়ির মধ্যে যাতায়াতের পথে দু’দিকেই একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে দাঁড়াবে এই স্পেশাল ট্রেন। ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, জঙ্গিপুর রোড, বারসই এবং আলুয়াবাড়ি রোড স্টেশনে ট্রেনটির স্টপেজ দেওয়া হয়েছে। ফলে এই স্টেশনগুলির যাত্রীরাও বিশেষ ট্রেনের সুবিধা পাবেন (Indian Railways)।












