বাংলা হান্ট ডেস্ক: এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার অন্যতম সহজ মাধ্যম হল ট্রেন (Indian Railways)। এছাড়াও মানুষ ঘুরতে যেতে বা কাজের জন্য সহজে ও কম পয়সায় যাতায়াতের জন্য এই ট্রেন পরিষেবা বেছে নিতে পছন্দ করেন। তার ওপর বছর শেষে ছুটিতে পর্যটক কেন্দ্র গুলিতে ক্রমশ বাড়ছে ভিড়। এবার সেই ভিড়ের কথা মাথায় রেখে ১৬ টি বিশেষ ট্রেনের মেয়াদ বাড়ালো দক্ষিণ পূর্ব রেল। খড়গপুর ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জানুয়ারী তো বটেই ফেব্রুয়ারি পর্যন্ত বেশ কয়েকটি ট্রেনের বাড়ানো হয়েছে মেয়াদ ।
রেলযাত্রীদের সুখবর, বাড়ল ১৬টি স্পেশাল ট্রেনের মেয়াদ (Indian Railways)
রেল সূত্রে জানা গিয়েছে, বড়দিন অথবা নিউ ইয়ার উপলক্ষে যারা বাড়ির বাইরে আছেন। অথবা কোন কারণে এই সময়ে ট্রেনের টিকিট পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে, সেই সকল যাত্রীদের কথা মাথায় রেখে ও ভিড় সামাল দিতে এই ১৬ টি বিশেষ ট্রেনের মেয়াদ বাড়ানো হয়েছে (Indian Railways)। এই ট্রেনের মেয়াদ বাড়ানোর ফলে যাত্রীদের সুবিধা হবে।

আরও পড়ুন: ই-টিকিট নাকি প্রিন্ট কপি? ট্রেনে যাত্রা নিয়ে যাত্রীদের বিভ্রান্তি কাটাতে রেলের বড় ঘোষণা
এছাড়াও শালিমার-ভঞ্জপুর স্পেশাল ট্রেন এর মেয়াদ এক জানুয়ারি থেকে বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। আর ভঞ্জপুর- শালিমার স্পেশাল ট্রেনের মেয়াদ ৩ জানুয়ারি থেকে বাড়িয়ে ২ মার্চ পর্যন্ত করা হয়েছে। একই সঙ্গে ভঞ্জপুর-পুরী স্পেশাল ট্রেন এর মেয়াদ ১ জানুয়ারি থেকে বেড়ে করা হয়েছে ২৮ ফেব্রুয়ারি।
একই সঙ্গে শালিমার-পুরী স্পেশাল ট্রেনের মেয়াদ বাড়ছে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। পুরী-শালিমার স্পেশাল ট্রেনটি চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়াও সাঁতরাগাছি-দিঘা স্পেশাল ট্রেনের মেয়াদ বাড়ছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। দিঘা-সাঁতরাগাছি বিশেষ ট্রেনের মেয়াদও বাড়ছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
সাঁতরাগাছি-দিঘা, দিঘা-সাঁতরাগাছি বিশেষ ট্রেনের মেয়াদ বাড়ছে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। সাঁতরাগাছি-ইয়েলাহাঙ্কা ট্রেনটি চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। ১৭ জানুয়ারি পর্যন্ত ইয়েলাহাঙ্কা-সাঁতরাগাছি বিশেষ ট্রেনেটি চলবে। ২৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে শালিমার-এমজিআর চেন্নাই সেন্ট্রাল স্পেশাল ট্রেনের মেয়াদ। ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে এমজিআর চেন্নাই সেন্ট্রাল-শালিমার স্পেশাল ট্রেনটি।২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সাঁতরাগাছি-অজমের বিশেষ ট্রেনটি। এছাড়াও অজমের-সাঁতরাগাছি বিশেষ ট্রেনের মেয়াদ ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে (Indian Railways)।












