বাংলা হান্ট ডেস্ক: গণপরিবহনের অন্যতম মাধ্যম হল ট্রেন (Indian Railways)। এক টানতে ক্ষণ স্থানে যাওয়ার জন্য মানুষ এই ট্রেনের উপরে ভরসা করেন। পাশাপাশি ব্যস্ত রুটে যাতায়াত করার জন্য দুমাস আগের থেকেও টিকিট কেটে রাখতে হয় কনফার্ম পাওয়ার জন্য। তবে এবার যাত্রীদের সেই সমস্যা সমাধান করতে এগিয়ে এলো দক্ষিণ পূর্ব রেল। কারণ এবার একাধিক ট্রেনে বাড়ানো হলো কোচের সংখ্যা। এর ফলে যাত্রীরা আরও স্বাচ্ছন্দ ভাবে যাতায়াত করতে পারবে বলে মনে করা হচ্ছে।
টিকিট সঙ্কট কমাতে একগুচ্ছ ট্রেনে কোচ বৃদ্ধি দক্ষিণ-পূর্ব রেলের (Indian Railways)
যদিও এই বিষয়ে ইতিমধ্যে ট্রেনের কোচের সংখ্যা বৃদ্ধির কথা জানিয়ে দিয়েছে দক্ষিণ পূর্ব রেল (Indian Railways)। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, ২২৮২৫ শালিমার – চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি এসি থ্রি টায়ার কোচ বাড়ান হচ্ছে। চলতি মাসে ২৪ তারিখ থেকে এই কোচের সংখ্যা বাড়ান হবে। একইভাবে ডাউন এক্সপ্রেস ও ২৫ ফেব্রুয়ারি থেকে একটি কোচ বাড়ান হবে।

আরও পড়ুন: রুই-কাতলায় অরুচি? স্বাদবদল করতে আজই রান্না করুন বোয়াল মাছের ঝালঝালে তেল-ঝাল, রইল রেসিপি
পাশাপাশি ২২৯০৫/২২৯০৬ ওখা-শালিমার-ওখা এক্সপ্রেস ১ ও ৩ ফেব্রুয়ারি থেকে তিনটি জেনারেল সেকেন্ড ক্লাস কোচ বাড়ান হবে। স্বাভাবিকভাবে ওখার উদ্দেশ্যে যাতায়াত করতে গেলে সাধারণ প্যাসেঞ্জারে অনেক সুবিধা হবে।
এছাড়াও ১২৯০৫/১২৯০৬ পোরবন্দর-শালিমার-পোরবন্দর এক্সপ্রেস ট্রেনের তিনটি জেনারেল সেকেন্ড ক্লাস কোচ বাড়ান হবে। এমনকি ৪ ও ৬ ফেব্রুয়ারি থেকে এই কোচ বাড়ান হবে বলে জানিয়েছেন রেলের এক জনসংযোগ আধিকারিক।
এই অতিরিক্ত কোচ বানানোর ফলে স্বাভাবিকভাবে দূর পাল্লায় যাতায়াতের ক্ষেত্রে জেনারেল এবং এসি কোচের সংখ্যা বাড়ানোর ফলে সাধারণ যাত্রীদের অনেকাংশেই উপকৃত হবে বলে মনে করছেনন অনেকেই (Indian Railways)।












