বাংলা হান্ট ডেস্ক: যাত্রীদের জন্য সুখবর। কারণ দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের অন্তর্গত বাঁকুড়া ও আঞ্চুরি স্টেশনের মাঝামাঝি অবস্থিত কেশরা-কাটজুরিডাঙ্গা নতুন প্যাসেঞ্জার হল্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে (Indian Railways)। এর ফলে যাতায়াত ব্যবস্থা আরও সহজ হল বলে মনে করা হচ্ছে। তবে সাউথ ইস্টার্ন রেলওয়ে সূত্রে তরফ থেকে জানা গিয়েছে, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।
কেশরা-কাটজুরিডাঙ্গা হল্ট চালু, ৫ মিনিটে পৌঁছবেন মেডিক্যাল কলেজ (Indian Railways)
রেল দফতরের খবর অনুযায়ী, স্টেশনটি HG-3 শ্রেণিভুক্ত এবং ১৬ জানুয়ারি ২০২৪ থেকেই যাত্রী বুকিং পরিষেবা চালু ছিল। এবার নিয়মিত ট্রেন থামানোর উদ্যোগ নেওয়া হয়েছে।এরফলে GM ও সংশ্লিষ্ট বাণিজ্য বিভাগের সুপারিশের ভিত্তিতে একাধিক MEMU ও প্যাসেঞ্জার ট্রেনের স্টপেজের প্রস্তাব পাঠানো হয়েছে রেলবোর্ডে।

আরও পড়ুন: রান্নাঘরের ঝামেলা কমান, চাকি ছাড়াই গোল রুটি বানানোর সহজ উপায় জানুন
এছাড়াও আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার জানিয়েছেন, “যাত্রীদের যাতায়াত আরও স্বচ্ছন্দ ও সুবিধাজনক করে তুলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” এরফলে প্রস্তাবে মোট ১০টি ট্রেনের নাম ও সময়সূচি উল্লেখ রয়েছে যার মধ্যে আদ্রা-মেদিনীপুর, খড়গপুর-আদ্রা, ধানবাদ-ভিলুপুর এবং গড়বেতা রুটের ট্রেন অন্তর্ভুক্ত। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে ট্রেন থামলে আশপাশের গ্রামাঞ্চলের যাত্রীদের যাতায়াত অনেক সহজ হবে বলে মনে করা হচ্ছে।
বিশেষ করে বাঁকুড়া শহর ও সংলগ্ন অঞ্চলের বাসিন্দারা এতদিন দূরের স্টেশনে গিয়ে ট্রেন ধরতে বাধ্য হতেন। তবে এই নতুন স্টেশন চালু হওয়ায় তাঁদের সময় ও খরচ দুইই বাঁচবে। পাশাপাশি কর্মজীবী মানুষ, ছাত্রছাত্রী ও ব্যবসায়ীদের জন্য এটি বড় স্বস্তির খবর বলে মনে করা হচ্ছে।সবচেয়ে বড় সুবিধা মিলবে চিকিৎসার ক্ষেত্রে।
এমনকি এই স্টেশনে নেমে মাত্র পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যাবে Bankura Sammilani Medical College-এ। যার ফলে দূরদূরান্ত থেকে চিকিৎসা করাতে আসা রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের যাতায়াত অনেক সহজ হবে (Indian Railways)।












