বাংলা হান্ট ডেস্ক: আদ্রা ডিভিশনের যাত্রীদের জন্য রয়েছে দু:সংবাদ। কারণ, দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে আগামী এক সপ্তাহ ধরে বিভিন্ন রকমের রক্ষণাবেক্ষণ কাজ চলার কারণে ফের আরও একবার রেল পরিষেবায় পড়তে চলেছে ব্যাপক প্রভাব। এই কাজের ফলে বাতিল থাকছে বহু ট্রেন। পাশাপাশি বেশ কিছু ট্রেনে যাত্রা পথ আংশিকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে। এই রক্ষণাবেক্ষণ অভিভাগীয় কাজ করার জন্য যাত্রীতে অসুবিধা সম্মুখীন হতে হবে বলেও মনে করা হচ্ছে।
বহু লোকাল ট্রেন বাতিল আদ্রা ডিভিশনে যাতায়াতে বাড়ছে দুর্ভোগ (Indian Railways)
সূত্রের খবর, আগামী ৬ ও ৭ মার্চ ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার বাতিলবাতিল থাকবে। এছাড়াও ৩, ৬ ও ৮ মার্চ বাতিল থাকবে ৬৮০৯০/৬৮০৮৯ আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জার (Indian Railways)।

আরও পড়ুন: বাজার থেকে বেশি দামে আর নয়, রুই থেকে ইলিশ সব কম দামে, এখানে ভিড় উপচে পড়ছে ক্রেতাদের
এমনকি ২ মার্চ ও আগামী ৩, ৫ ও ৮ মার্চ বাতিল থাকবে ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার। ২ মার্চ ও আগামী ৭ মার্চ বাতিল থাকবে ৬৮০৭৯/৬৮০৮০ ভজুডিহি-চন্দ্রপুরা-ভজুডিহি মেমু প্যাসেঞ্জার। এই কাজের জন্য যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে টাটানগর–আসানসোল–বারাভূম মেমু প্যাসেঞ্জারের। পাশাপাশি ২ মার্চ, ৪ থেকে ৭ মার্চ পর্যন্ত আদ্রায় আংশিকভাবে ট্রেন চলাচলে একাধিক পরিবর্তন আনা হয়েছে। এই সময়ে আদ্রা–আসানসোল–আদ্রা অংশে ট্রেন পরিষেবা বাতিল থাকবে।
এছাড়াও পথ পরিবর্তন থাকবে টাটানগর–হাটিয়া এক্সপ্রেস আগামী ৩ মার্চ চাণ্ডিল–পুরুলিয়া–কোটশিলা–মুরি রুটের পরিবর্তে চাণ্ডিল–গুন্ডা বিহার–মুরি রুটে চলবে। ২ মার্চ ও আগামী ৩ ও ৫ থেকে ৭ মার্চ বোকারো থেকে ১ ঘণ্টা দেরিতে ট্রেন চলাচল করবে।
তবে এই কাজের জন্য আদ্রা ডিভিশনের নিত্য দিনের যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়ছেন। পাশাপাশি আদ্রা ডিভিশনের রেলপথে যাতায়াত করা হাজার হাজার যাত্রীর জন্য এই সাপ্তাহিক পরিবর্তন বড়সড় সমস্যা তৈরি হয়েছে (Indian Railways)।












