বাংলা হান্ট ডেস্ক: হঠাৎ করে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হলে। অথবা কোন দরকারে আপনি যদি বাইরের থেকে বাড়িতে আসার পরিকল্পনা করেন। তাহলে একমাত্র আমাদের যাতায়াতের জন্য মানুষ ট্রেনের ওপর ভরসা করে থাকেন। পাশাপাশি এই সময় মানুষ তৎকাল টিকিট কাটেন। তবে ভারতীয় রেলের (Indian Railways) এই টিকিট সিস্টেম যাত্রার আগের দিন খোলে। পাশাপাশি আসন সংখ্যা ও সীমিত থাকে। তবে এতে একমাত্র কনফার্ম টিকিটই পাওয়া যায়। কিন্তু এবার সেই তৎকাল টিকিট কাটতে গিয়ে যথারীতি কালগ্রাম ছুটছে সাধারণ যাত্রীদের।
টাকা কেটে স্ক্রিন সাদা, তৎকাল টিকিট বুকিংয়ে সমস্যা (Indian Railways)
সকাল দশটা থেকে তৎকালের এসি টিকিট বুকিং এবং বেলা ১১ টা থেকে শুরু হয় নন এসি টিকিট বুকিং। তবে স্বাভাবিকভাবেই এই সময় সকল যাত্রীরা যারা পরের দিন যাত্রা করবেন। তারা সকলেই টিকিট কাটার চেষ্টা করেন। তবে সম্প্রতি প্রযুক্তিগত সমস্যার কারণে অনেকেই সেই বুকিং করে উঠতে পারছেন না (Indian Railways)।

আরও পড়ুন: HS পরীক্ষার্থীদের জন্য বড় খবর, সম্ভাব্য দিনক্ষণ নিয়ে নয়া আপডেট বোর্ডের
এই নিয়ে সমাজ মাধ্যমে যাত্রীরা অভিযোগ তুলেছেন। পাশাপাশি টিকিট বুক করতে গেলে প্রতিটি ধাপে দীর্ঘ সময় ধরে বাফার খাচ্ছে। হঠাৎ করে অনেক সময় ওয়েবসাইট ক্র্যাশ হয়ে যাচ্ছে। যার ফলে সমস্যার সম্মুখীন হচ্ছেন যাত্রীরা।
RailOne to IRCTC Website during Tatkal everytime same issue & after 2-3 min it’s showing all tickets in REGRET.
A #Scam going on nothing else. Common passengers only suffers, Railway staff’s & Officials easily getting EQs they never understood this.@RailMinIndia @RailwaySeva https://t.co/2YYzun6fuA pic.twitter.com/0xtA0B3uEJ
— Ansuman Satapathy (@TechAnsuman) April 17, 2026
আবার বহু ক্ষেত্রে টিকিট কাটার পর ওয়েবসাইট বা অ্যাপ খুললে নট ফাউন্ড মেসেজ দেখাচ্ছে। তার কয়েক মিনিটের মধ্যে দেখা গেছে টিকিটগুলো সব বিক্রি হয়ে গেছে। এই নিয়ে বিগত কিছুদিন ধরে এই যাত্রীরা সমাজ মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা তুলে ক্ষোভ প্রকাশ করেছেন।
RailOne to IRCTC Website during Tatkal everytime same issue & after 2-3 min it’s showing all tickets in REGRET.
A #Scam going on nothing else. Common passengers only suffers, Railway staff’s & Officials easily getting EQs they never understood this.@RailMinIndia @RailwaySeva https://t.co/2YYzun6fuA pic.twitter.com/0xtA0B3uEJ
— Ansuman Satapathy (@TechAnsuman) April 17, 2026
আর এই অভিযোগের বন্যা বইতে শুরু করার পরেই আইআরসিটিসি তরফ থেকে জানিয়েছে, এটি একটি সাময়িক সমস্যা। অতি দ্রুত এই সমস্যার সমাধান করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি ব্যবহারকারীদের লগআউট করে আবার লগইন করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি ওয়াইফাই ও মোবাইল ডেটার মধ্যে বদল করে চেষ্টা করতে এবং অ্যাপের লেটেস্ট ভার্সন ব্যবহার করার জন্য পরামর্শ দিয়েছে (Indian Railways)।
This being a temporary issue, user may please try logging out and force closing the application, then restart it. Additionally, ensure to use the latest version of the app. Connection issues may arise due to various factors such as network, service, device connectivity, etc. We…
— IRCTC (@IRCTCofficial) April 17, 2026













