বাংলা হান্ট ডেস্ক: সিগন্যাল ইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী চার অক্টোবর হাওড়ার ডিভিশনের ব্যান্ডেল ওষুধ করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে এই পুজোর মরশুমে। জেনে নিন সে বিষয়ে বিস্তারিত তথ্য (Indian Railways)
সিগন্যালের কাজে ৪ অক্টোবর বাতিল একাধিক ট্রেন (Indian Railways)
আদি সপ্তগ্রাম স্টেশন সংলগ্ন ১২ নম্বর লেভেল ক্রসিং গেট খোলা বন্ধ করার ক্ষেত্রে এই কাজটা রয়েছে। এর ফলে আগামী ৮ অক্টোবর দুপুর বারোটা দশ মিনিট থেকে দুপুর দুটো দশ মিনিট পর্যন্ত মোট একশো কুড়ি মিনিটের জন্য ট্রাফিক ব্লক করা হবে। বাতিল করা হয়েছে। পাশাপাশি একটি এক্সপ্রেস ট্রেনের সময় পিছিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: পুজোয় উত্তরবঙ্গ ভ্রমণের প্ল্যান? চলবে স্পেশাল ট্রেন, রইল সময়সূচি
কোন কোন এক্সপ্রেস ট্রেন বাতিল হয়েছে:
৪ অক্টোবর ছাড়ার কথা ছিল ১৩০৩১ হাওড়া-জয়নগর এক্সপ্রেসের। ট্রেনটি ওই দিন বাতিল থাকবে।
৫ অক্টোবর ছাড়ার কথা ছিল ১৩০৩২ জয়নগর-হাওড়া এক্সপ্রেস। সেটিও বাতিল হয়েছে।
বাতিল কোন কোন মেমু ট্রেন?
৪ অক্টোবর: ৬৩১৪১ শিয়ালদহ-গোড্ডা মেমু
৫ অক্টোবর: ৬৩১৪২ গোড্ডা-শিয়ালদহ মেমু
কোন কোন EMU লোকাল বাতিল?
৪ অক্টোবর বর্ধমান থেকে বাতিল ৩৭৮৩২, ৩৭৮৩৪, ৩৭৮৩৬, ৩১১৫২, ৩৭৮৩৮ নম্বর লোকাল
পাণ্ডুয়া থেকে বাতিল ৩৭৬১৪ নম্বর লোকাল
মেমারি থেকে বাতিল ৩৭৬৫২, ৩৭৬৫৬ নম্বর লোকাল
হাওড়া থেকে বাতিল ৩৭৮২৫, ৩৭৮২৭, ৩৭৬১১, ৩৭৮২৯, ৩৭৮৩৯, ৩৭৬৫১, ৩৭৬৫৫ নম্বর লোকাল
শিয়ালদহ থেকে বাতিল ৩১১৫১ নম্বর লোকাল
৪ অক্টোবর, ১৩০২৮ আজিমগঞ্জ-হাওড়া কবিগুরু এক্সপ্রেসের ছাড়ার সময় ৯০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে। আজিমগঞ্জ থেকে ট্রেনটির সকাল ৮টা ১০ মিনিটে ছাড়ার কথা ছিল। তার বদলে, ওই দিন ট্রেনটি সকাল ৯টা ৪০ মিনিটে আজিমগঞ্জ থেকে ছাড়বে (Indian Railways)।













