বাংলা হান্ট ডেস্ক: খড়্গপুর ডিভিশনে যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। জুলাই মাসের শেষ থেকে আগস্ট মাসের মাঝামাঝি পর্যন্ত বড়োসড় ট্রেন ভোগান্তির আশঙ্কা খড়্গপুর ডিভিশনে (Indian Railways)। বৃহস্পতিবার সন্ধ্যায় খড়্গপুর ডিভিশনের তরফ থেকে জানানো হয় আগামী ২৯ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত দক্ষিণ পূর্ব রেলওয়ে খড়্গপুর ডিভিশনে বালেশ্বর স্টেশনে উন্নয়নমূলক কাজ চলবে। এর ফলে বেশকিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। পাশাপাশি কিছু ট্রেন বাতিল করা হয়েছে।
রেলযাত্রীদের সতর্কতা, খড়্গপুরে একাধিক ট্রেন চলবে না ২০ দিন (Indian Railways)
এক নজরে দেখে নিন এই কুড়ি দিন কোন কোন ট্রেন গুলো বাতিল থাকবে (Indian Railways)।বাতিল ট্রেনগুলি হল ৬৮০৪৯/৬৮০৫০ খড়্গপুর-ভদ্রক-খড়্গপুর মেমু, ৬৮০৫১/৬৮০৫১ বালেশ্বর-ভদ্রক-বালেশ্বর মেমু, ৬৮৪০৭/৬৮৪০৮ বালেশ্বর-ভুবনেশ্বর-বালেশ্বর মেমু, ৬৮১৮৭/৬৮১৮৮ বালেশ্বর-গোপীনাথপুর-বালেশ্বর মেমু, ৬৮১৮৫/৬৮১৮৬ বালেশ্বর-গোপীনাথপুর-বালেশ্বর মেমু, ৬৮১৮৯/৬৮১৯০ বালেশ্বর-গোপীনাথপুর-বালেশ্বর মেমু ২৯ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: দিঘা জগন্নাথ মন্দিরে কখন খুলবে দরজা, কখন হবে সন্ধ্যা দর্শন? এল নতুন নির্দেশিকা
এছাড়াও ৬৮০২১/৬৮০২২ খড়্গপুর-বালেশ্বর-খড়্গপুর মেমু ২৯ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে। ফলকনুমা এক্সপ্রেস আপ ও ডাউন লাইনে (১২৭০৩/১২৭০৪) ২৮ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে।
হাওড়া-পুরী-হাওড়া এক্সপ্রেস (১২৮২১/১২৮২২) ২৯ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে। এছাড়াও ২২৮৫১/২২৮৫২সাঁতরাগাছি-ম্যাঙ্গালোর-সাঁতরাগাছি এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন ওই সময়ের মধ্যে একদিন করে বাতিল করা হয়েছে।
এই বিপরীত সংখ্যক ট্রেন বাতিল করার সিদ্ধান্তে স্বাভাবিকভাবে ভোগান্তি আশঙ্কা করছেন যাত্রীরা। তবে এই বিষয়ক খড়্গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম নিশান্ত কুমার জানিয়েছেন, নারায়ণগড় ও ভদ্রক তৃতীয় লাইনে কাজ এবং নন ইন্টারলকিং কর্মসূচির জন্যই ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Indian Railways)।

















