দূরপাল্লার ট্রেনে বর্জ্য ব্যবস্থাপনায় নয়া প্রযুক্তি! ঝকঝকে থাকবে কামরা…

Published on:

Published on:

Indian Railways new technology for waste cleaning on long-distance trains
Follow

বাংলা হান্ট ডেস্ক: গণপরিবহনের অন্যতম মাধ্যম হল ট্রেন। একস্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য মানুষ এই ট্রেনের ওপর নির্ভর। তাই এবার দূরপাল্লার ট্রেনে বর্জ্য পদার্থ ফেলা পাত্রের উপর পড়া আবর্জনা দুর্গন্ধ, চলন্ত ট্রেন থেকে যত্রতত্র ময়লা ফেলার প্রবণতা রুখতে নয়া নকশা তৈরি করতে উদ্যোগী হল ভারতীয় রেল (Indian Railways)।

দূরপাল্লার ট্রেনে বর্জ্য পরিষ্কারে নয়া প্রযুক্তি (Indian Railways)

দূরপাল্লার ট্রেনে কামরার দুই দিকে দরজার পাশে বেসিনের নিচে ময়লা ফেলার পাত্র থাকে। এল এইচবি কো যে বর্জ পদার্থ ফেলার পাত্রের ধারণ ক্ষমতা মাত্র ১৫ থেকে ২০ লিটার পর্যন্ত হয়। এর ফলে লম্বা ট্রেন যাত্রার সময় উপচে পড়ে আবর্জনা। আর তার থেকে দুর্গন্ধ ছড়ায় চারিদিকে (Indian Railways)।

Indian Railways new technology for waste cleaning on long-distance trains

আরও পড়ুন: শনিবার শিয়ালদহ-বনগাঁ মেন লাইনে বড় ভোগান্তি! বাতিল ২১ ট্রেন, রইল তালিকা

পাশাপাশি, অনেকেই জানলা গলিয়ে, কেউ আবার দরজা দিয়েই চলন্ত ট্রেন থেকে বর্জ্য ছুড়ে দেন রেললাইনে। এতে পরিবেশও দূষিত হয়। এমন সমস্যার স্থায়ী সমাধানেই তৎপর হল রেল।নতুন নকশায় ময়লা ফেলার পাত্রের ধারণ ক্ষমতা বাড়িয়ে ৩৬৭.৪ লিটার করা হয়েছে।

এরফলে ট্রেনের কামরায় ময়লা ফেলার ঢাকনাযুক্ত পাত্র থাকবে। তবে সেটি হবে হেলানো, যাতে আবর্জনা ফেলার সঙ্গে সঙ্গে তা ঢালু পাইপের সাহায্যে নীচে চলে যায় এবং কামরার নীচে বসানো বড় মাপের বিশেষ প্রকোষ্ঠে জমা হতে শুরু করে।

রেল সুত্রের খবর ট্রেনের নিচে বর্জ্য ধারণকারী পাত্রটির বসানোর জন্য মূল যন্ত্রপাতিতে কোন সমস্যা হবে না। গন্তব্যে পৌঁছানোর পর রক্ষণাবেক্ষণের সময় সহজে ময়লা ধারণকারী পাত্র খুলে আবর্জনা বের করে ফেলা যাবে (Indian Railways)।