হাওড়া-ব্যান্ডেল-বর্ধমান শাখায় রবিবার বাতিল বহু লোকাল, জেনে নিন কোনগুলি

Published on:

Published on:

Indian Railways no local trains will run on sunday check the list
Follow

বাংলা হান্ট ডেস্ক: ফের দুঃসংবাদ নিত্যযাত্রীদের জন্য। কারণ সপ্তাহ শেষে ব্যাহত হবে ট্রেন পরিষেবা। পাওয়ার ব্লকের কারণে রবিবার একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে (Indian Railways)। ব্যান্ডেল স্টেশন এর পাওয়ারব্লক এর কাজ চলবে বলে পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে। এই কাজের ফলে আগামী ১৩ সেপ্টেম্বর হাওড়া বর্ধমান, হাওড়া ব্যান্ডেল, শিয়ালদহ বর্তমান সহ একাধিক শাখায় বাতিল করা হয়েছে বেশ কয়েক জোড়া লোকাল ট্রেন। একনজরে দেখে নিন সেই বিষয়ে বিস্তারিত তথ্য।

রবিবার কোন লোকাল চলবে না দেখুন তালিকা (Indian Railways)

ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে, ব্যান্ডেল স্টেশন এর কাজের জন্য ৭৫ মিনিটের ব্লক করা হবে (Indian Railways)। এর ফলে সকাল ১১:৩০ থেকে দুপুর ১২:৪৫ মিনিট পর্যন্ত ব্যান্ডেল স্টেশনে সমস্ত লাইনে এই ব্লকের কাজ চলবে। এই কাজের ফলে হাওড়া বর্ধমান, হাওড়া ব্যান্ডেল ও অন্যান্য বেশ কিছু শাখার ট্রেন কাটছাট করা হয়েছে। এক নজরে দেখে নিন সেই বাতিল হওয়ার ট্রেনে তালিকা।

Indian Railways no local trains will run on sunday check the list

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা! নিম্নচাপে ভারী বৃষ্টি, ভিজবে উত্তরও: আবহাওয়ার পূর্বাভাস

কোন কোন ট্রেন বাতিল থাকবে?

হাওড়া থেকে বর্ধমানগামী ৩৭৮২৭ এবং ৩৭৮২৯ নম্বর লোকাল বাতিল থাকবে। উল্টোদিকে বর্ধমান থেকে হাওড়াগামী ৩৭৮৩২ এবং ৩৭৮৩৪ নম্বর লোকালও চলবে না। হাওড়া থেকে ব্যান্ডেলগামী ৩৭২৩৫, ৩৭২৩৭ এবং ৩৭২৩৯ নম্বর লোকাল বাতিল করা হয়েছে। আবার ব্যান্ডেল থেকে হাওড়াগামী ৩৭২৪২, ৩৭২৪৪ এবং ৩৭২৪৬ নম্বর লোকালও ওই দিন বাতিল থাকবে।

এছাড়া ৩৭৬৫১ নম্বর হাওড়া-মেমারি এবং ৩৭৬৫২ নম্বর মেমারি-হাওড়া লোকাল বাতিল থাকবে। ৩৭৫৩৬ নম্বর ব্যান্ডেল-নৈহাটি এবং ৩৭৫৩৫ নম্বর নৈহাটি-ব্যান্ডেল লোকাল বাতিল থাকবে। একইভাবে ৩৭৭৪৯ নম্বর ব্যান্ডেল-কাটোয়া এবং ৩৭৭৪৮ নম্বর কাটোয়া-ব্যান্ডেল লোকালও চলবে না। এছাড়া ৩১১৫১ নম্বর শিয়ালদহ-বর্ধমান এবং ৩১১৫২ নম্বর বর্ধমান-শিয়ালদহ লোকাল বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Indian Railways)।