বাংলা হান্ট ডেস্ক: ফের একবার আদ্রা ডিভিশনে যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। দক্ষিণ পূর্ব রেলের এই ডিভিশনের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ট্রাফিক কাম ব্লক নেওয়া হয়েছে। যার ফলে প্রতি সপ্তাহের মতন এ সপ্তাহ জুড়ে বেশ কয়েকদিন কয়েক জোড়া লোকাল ট্রেন চলাচলের উপর প্রভাব পড়তে চলেছে। যার ফলে অসুবিধার সম্মুখীন হবেন রেল যাত্রীরা (Indian Railways)।
আদ্রা ডিভিশনে ফের রেল ব্লক বিপাকে যাত্রীরা (Indian Railways)
আদ্রা ডিভিশনের তরফ থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহের ট্রাফিক কাম রোলিং ব্লকের জন্য সোমবার থেকে আগামী ১৩ সেপ্টেম্বর রোববার পর্যন্ত কাজ করা হবে। এর ফলে বেশকিছু ট্রেন একদিকে যেমন বাতিল করা হয়েছে। তেমনি বেশ কিছু ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্তকরণ করা হয়েছে। জেনে নিন সেই বিষয়ে বিস্তারিত তথ্য (Indian Railways)।

আরও পড়ুন: যুব শক্তি ভরসা কার্ডে ৩০০০ টাকা! যোগ্যতা ও আবেদন পদ্ধতি জানুন…
এই কাজের ফলে ৬৮০৮৯/ ৬৮০৯০ (আদ্রা -মেদিনীপুর) মেমু প্যাসেঞ্জার ৮,১১ ও ১৩ সেপ্টেম্বর বাতিল করা হয়েছে। পাশাপাশি ৬৮০৭৭/৬৮০৭৮ (আদ্রা-ভাগা) মেমু প্যাসেঞ্জার ১৩ সেপ্টেম্বর বাতিল রয়েছে। অন্যদিকে, ৬৩৫৯৪ / ৬৩৫৯৩ (আসানসোল- পুরুলিয়া) প্যাসেঞ্জার আজ সোমবার ও ১০,১১ এবং ১৩ সেপ্টেম্বর বাতিল থাকবে। এছাড়া ট্রেনটি ৮, ৯ ও ১২ সেপ্টেম্বর আদ্রা পর্যন্ত চলাচল করবেন। ওই তিন দিন ট্রেনটির পরিষেবা আদ্রা- পুরুলিয়া অংশে বাতিল থাকবে।
৬৮০৪৬/ ৬৮০৪৫ (আসানসোল- আদ্রা) মেমু প্যাসেঞ্জার আজ সোমবার এবং ৯ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে। বাতিলের পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
জানা গিয়েছে, ৬৮০৫৬/৬৮০৬০ (টাটা – আসানসোল-বরাভূম) মেমু প্যাসেঞ্জার ১১ এবং ১৩ সেপ্টেম্বর আদ্রা পর্যন্ত চলাচল করবে।
ওই দিনগুলিতে আদ্রা -আসানসোল অংশে পরিষেবা বাতিল থাকবে। অন্যদিকে ১৮১১৬/ ১৮১১৫ (চক্রধরপুর -গোমো) মেমু প্যাসেঞ্জার ৮,১১ ও ১৩ সেপ্টেম্বর মহুদা স্টেশন পর্যন্ত চলবে। ট্রেনটির পরিষেবা তিন দিন মহুদা -গোমো অংশে বাতিল থাকবে। পাশাপাশি ১৮০৩৫/ ১৮০৩৬ (খড়গপুর -হাটিয়া) এক্সপ্রেস সোমবার এবং ৯,১২ ও ১৩ সেপ্টেম্বর আদ্রা পর্যন্ত চলাচল করবে (Indian Railways)।













