বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে দুর্গাপুজো। আর এই উৎসবের মরশুমে বড় খবর। যাত্রীদের কথা মাথায় রেখে আসন্ন পুজোর উৎসবে যাত্রীদের সুবিধাজনক যাতায়াত নিশ্চিত করতে মোট ৩ জোড়া ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলের (Indian Railways)। জেনে নিন সেই ট্রেনের সময়সূচি।
দিঘা-পুরীর জন্য পুজো স্পেশাল, রইল সময়সূচি (Indian Railways)
রেল সূত্রে জানা গিয়েছে, ০২৮৪৭ সাঁতরাগাছি–দিঘা স্পেশাল ট্রেনটি ১৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল ৯টা ১০ মিনিটে সাঁতরাগাছি ছেড়ে দুপুর ১২টা ৪৫ মিনিটে দিঘায় পৌঁছবে (Indian Railways)।
ফিরতি পথে ০২৮৪৮ দিঘা–সাঁতরাগাছি স্পেশাল ট্রেনটি একই দিনগুলিতে দুপুর ১টা ১০ মিনিটে দিঘা থেকে রওনা হয়ে বিকেল ৪টে ৫০ মিনিটে সাঁতরাগাছি পৌঁছবে। এই ট্রেনটির যাত্রাপথে উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক ও কাঁথি স্টেশনে স্টপেজ থাকবে।

আরও পড়ুন: এই প্রকল্পের ৬০ হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকেছে? এবার ফেরানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর
০৮০৪৩ শালিমার–খুরদা রোড ট্রেনটি ১২ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত প্রতি সোমবার বিকেল ৫টা ৫৫ মিনিটে শালিমার ছেড়ে পরের দিন রাত ২টো ৪৫ মিনিটে খুরদা রোড পৌঁছবে।
অন্যদিকে ০৮০৪৪ খুরদা রোড–শালিমার ট্রেনটি ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত প্রতি মঙ্গলবার সকাল ৬টা ৪৫ মিনিটে ছেড়ে বিকেল ৩টেয় শালিমারে এসে পৌঁছবে (Indian Railways)।













