দার্জিলিং মেল থেকে পদাতিক, সরাইঘাটও বাতিল! শনিবারের ট্রেন বাতিলের সম্পূর্ণ তালিকা জেনে নিন

Published on:

Published on:

Indian Railways trains cancelled again due to infrastructure work
Follow

বাংলা হান্ট ডেস্ক: ফারাক্কা স্টেশনের কাছে ধসের কারণে শনিবারও উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন থাকছে (Indian Railways)। এর ফলে শনিবার উত্তরবঙ্গ থেকে কলকাতা গামী বহু ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল। আজকের প্রতিবেদনে রইল সেই বিষয়ে বিস্তারিত তথ্য। অর্থাৎ একনজরে দেখে নিন শনিবার কোন কোন ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাতিল বহু উত্তরবঙ্গের ট্রেন তালিকা প্রকাশ রেলের (Indian Railways)

মুর্শিদাবাদের ফারাক্কার কাছে রেল লাইনের নিচে ধস নামার পর কেটে গিয়েছে দুদিন। কিন্তু পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। বরং একই জায়গায় বারবার ধস নামার কারণে শুক্রবার ও বিঘ্নিত ঘটে ট্রেন পরিষেবা (Indian Railways)। পাশাপাশি এই ঘটনায় উত্তরবঙ্গে যাতায়াতকারী প্রায় ২৫ টি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। শনিবার হাওড়া ও শিয়ালদহমুখী যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে তা নিচে আলোচনা করা হল।

Indian Railways releases list of cancelled North Bengal trains

আরও পড়ুন: আলুর দাম না মেলায় বাড়ছে উদ্বেগ! রাজ্যের হিমঘরে এখনও পড়ে ৯ কোটি ২৬ লক্ষ প্যাকেট

বাতিল ট্রেন:

শনিবার বাতিল গুয়াহাটি- হাওড়া সরাইঘাট এক্সপ্রেস বাতিল।
শনিবার বাতিল বামনহাট- শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস বাতিল।
শনিবার বাতিল আলিপুরদুয়ার- শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেসও।
শনিবারও বাতিল হয়েছে হলদিবাড়ি- শিয়ালদহ দার্জিলিং মেল।
শনিবার বাতিল বালুরঘাট-শিয়ালদা এক্সপ্রেস।
শনিবারও বাতিল নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদহগামী পদাতিক এক্সপ্রেস।

শনিবার বাতিল জলপাইগুড়ি রোড- শিয়ালদহ হমসফর এক্সপ্রেস।
শনিবার বাতিল রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস।
শনিবার বাতিল যোগবানি-কলকাতা এক্সপ্রেস।
শনিবার বাতিল কাটিহার-হাওড়া এক্সপ্রেস।
শনিবার বাতিল রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেস।
শনিবার বাতিল বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেস।
শনিবার বাতিল নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদহ গামী তিস্তা তোর্সা এক্সপ্রেস।
শনিবার বাতিল মালদা টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস।
শনিবার নাহারলাগুন-সাঁতরাগাছি স্পেশাল ট্রেন বাতিল।

তবে এখনো পর্যন্ত শনিবার হাওড়া ও শিয়ালদহ থেকে উত্তরবঙ্গগামী আপ ট্রেনগুলো ছাড়বে কিনা সে বিষয়ে তরফ থেকে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি। পাশাপাশি শনিবার উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেলপথ যোগাযোগ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা অনেকটাই কম (Indian Railways)।