বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলের (Indian Railways) যাত্রীদের অনেক সময়ই একটি অভিযোগ থাকে। চাহিদার সময় এসি কামরার টিকিট শেষ হয়ে যায় হু হু করে। তখন অনেকে বাধ্য হয়েই কাটেন স্লিপার ক্লাসের টিকিট। লম্বা সফর হলে এসি কামরায় যাওয়াই পছন্দ করেন অনেকে। এমতাবস্থায় মনে প্রশ্ন জাগতেই পারে, স্লিপার ক্লাসের টিকিট নিয়ে কি এসি কামরায় ভ্রমণ সম্ভব?
স্লিপারের টিকিটে এসিতে ভ্রমণ করা যায় ট্রেনে (Indian Railways)?
এক টিকিট পরীক্ষক জানিয়েছেন, এমনটা সম্ভব। তবে তার জন্য যাত্রীর কাছে থাকতে হবে স্লিপার ক্লাসের কনফার্মড টিকিট। এছাড়া এসি কামরা ফাঁকা থাকলে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে টিকিট আপগ্রেড হতে পারে এসি কামরায়। টিকিট পরীক্ষক জানান, এসি কামরায় যদি আসন ফাঁকা থাকে তবে কোনও যাত্রী টিটিইর সঙ্গে যোগাযোগ করে নিজের টিকিট আপগ্রেড করার অনুরোধ করতে পারেন। সেক্ষেত্রে এসি কামরার যে অতিরিক্ত ভাড়ার পার্থক্য তা মেটাতে হবে যাত্রীকে।

নিয়ম না মানলে কী পরিণতি: এক্ষেত্রে পুরো বিষয়টা নির্ভর করছে এসি কামরায় আসন ফাঁকা আছে কিনা। রেলের (Indian Railways) নিয়মানুযায়ী, কোনও যাত্রী যদি বিনা অনুমতিতে এসি কামরায় ধরা পড়েন তবে শুধুমাত্র ভাড়ার পার্থক্য মেটালেই হবে না। দিতে হবে কড়া জরিমানাও। এমনকি কিছু ক্ষেত্রে জরিমানার পাশাপাশি যাত্রীকে পরের স্টেশনেই নিজের স্লিপার কামরায় ফেরত পাঠানো হতে পারে।
আরও পড়ুন : নম্বর তলিয়ে তলানিতে, আরও পতন ‘পরিণীতা’র, প্রথম স্থান হাতছাড়া বিদ্যার?
কীভাবে টিকিট আপগ্রেড: রেলের নিয়ম অনুযায়ী, যাত্রীর কাছে যে শ্রেণির টিকিট রয়েছে তাকে সেই শ্রেণিতেই সফর করতে হবে। তবে টিকিট আপগ্রেড করার নিয়মও রয়েছে রেলের কাছে। টিটিইর মাধ্যমে অতিরিক্ত ভাড়া দিয়ে টিকিট আপগ্রেড করতে পারেন যাত্রীরা।
আরও পড়ুন : দুপুরের সঙ্গে এবার মিড ডে মিলে মিলবে ব্রেকফাস্টও, দেশের প্রথম হিসেবে নজির এই রাজ্যের
এছাড়াও টিকিট বুক করার সময় যাত্রীরা অটো আপগ্রেডেশন অপশন বেছে নিতে পারবেন। এতে যদি চার্ট তৈরির সময় উপরের শ্রেণির সিট ফাঁকা থাকে তবে কোনও অতিরিক্ত ঝামেলা ছাড়াই টিকিট আপগ্রেড হয়ে যায়।













