রেলের বড় আপডেট! শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক নতুন ট্রেন, জানুন বিস্তারিত

Published on:

Published on:

Indian Railways service on the Sealdah South section
Follow

বাংলা হান্ট ডেস্ক: শিয়ালদহ দক্ষিণ শাখা একাধিক নতুন ট্রেন চালু করল পূর্ব রেল। এই নতুন ট্রেন গুলো চালু করার ফলে যাত্রীতে যাতায়াত ব্যবস্থা আগের থেকে অনেকটা উন্নত জনক হবে বলে মনে করা হচ্ছে। শিয়ালদহ থেকে ডায়মন্ড হারবার শাখা ও লক্ষীকান্তপুর শাখা নতুন প্লেন ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বেশকিছু ট্রেনের রুট বাড়ানো হয়েছে। জেনে নিন সেই বিষয়ে বিস্তারিত তথ্য (Indian Railways)।

রেলের বড় উপহার! শিয়ালদহ দক্ষিণ শাখায় নতুন ট্রেন পরিষেবা (Indian Railways)

এই অতিরিক্ত ট্রেন গুলি চলাচল করার ফলে, যাত্রীদের যাতায়াত ব্যবস্থা উন্নত জনক হবে। পাশাপাশি এই ট্রেনগুলি চলাচলে নিত্যযাত্রী থেকে শুরু করে সকলেই খুশি হয়েছেন। এবার এক নজরে দেখে নিন নিয়মিত এই স্পেশাল ট্রেনগুলির বিষয়ে বিস্তারিত তথ্য ও কখন ছাড়বে এই ট্রেনগুলি (Indian Railways)।

Indian Railways service on the Sealdah South section

আরও পড়ুন: আলু সেদ্ধ করার সহজ নিয়ম জানেন? এই ৫ ভুল এড়ালেই বাড়বে স্বাদ ও গুণ

স্পেশাল থেকে নিয়মিত হচ্ছে ৩টি ট্রেন:

আপ সোনারপুর-ডায়মন্ড হারবার লোকাল (সোনারপুর ছাড়বে ভোর ৬টা ৫ মিনিট)

আপ ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল (ডায়মন্ড হারবার ছাড়বে সকাল ৭টা ২২ মিনিট)

ডাউন শিয়ালদহ-সোনারপুর লোকাল (শিয়ালদা ছাড়বে সকাল ৯টা ৩৫ মিনিট)

নতুন ২টি ট্রেন চালু হচ্ছে:

শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল (শিয়ালদহ থেকে ছাড়বে সন্ধ্যা ৬টা ২০ মিনিট)

ডায়মন্ড হারবার-সোনারপুর লোকাল (ডায়মন্ড হারবার ছাড়বে রাত ৮টা ২০ মিনিট)

লক্ষ্মীকান্তপুর লাইনে ট্রেনের রুট বাড়ছে:

৩৪৬৪৬ ডাউন শিয়ালদহ-বারুইপুর লোকাল (রাত ৮টার ট্রেন) এখন লক্ষ্মীকান্তপুর পর্যন্ত যাবে।

৩৪৩১১ আপ বারুইপুর-সোনারপুর লোকাল (রাত ৯টা ১৫-র ট্রেন) এখন লক্ষ্মীকান্তপুর থেকে যাত্রা শুরু করবে।

কলকাতায় চলার সার্কুলার লাইনে পরিষেবা কে উন্নত জনক করতে রেলের তরফ থেকে এহেন পরিকল্পনা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি দক্ষিণ শাখায় ট্রেন বাড়ানোর ফলে যাত্রীরা যথেষ্ট খুশিও হয়েছে (Indian Railways)।