বাংলা হান্ট ডেস্ক: কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে চোখে পড়ার মতন ভক্তদের ভিড় দেখা যায়। আর এবার সেই ভিড় সামাল দিতে অতিরিক্ত ট্রেন চালানো সিদ্ধান্ত নিল পূর্ব রেল (Indian Railways)। জানা যায় আগামী ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হাওড়া রামপুরহাট ও রামপুরহাট হাওড়া স্পেশাল ট্রেন চলবে। পাশাপাশি রামপুরহাটগামী একাধিক প্রেমী সাধারণ দ্বিতীয় শ্রেণীর কোচের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে পূর্ব রেল।
কৌশিকী অমাবস্যায় বাড়ছে ট্রেন জানুন সময়সূচি (Indian Railways)
পূর্ব রেলের খবর অনুযায়ী (Indian Railways) কৌশিকী অমাব বর্ষায় মেলাজির প্রতি বছর রামপুরহাটগামী ট্রেনগুলিতে চোখে পড়ার মতন ভিড় দেখা যায়। তাই এবার যাত্রীদের কথা মাথায় রেখে অতিরিক্ত ট্রেন ও কোচের ব্যবস্থা করা হয়েছে। এক নজরে সেই বিষয়ে জেনে নিন বিস্তারিত তথ্য।

আরও পড়ুন: সরকারি বাসে মিলবে বিমানের সুবিধা! টয়লেট, প্যান্ট্রি, Wi-Fi-র সঙ্গে হোস্টেসও
রেলের তরফে জানানো হয়েছে, ১০ থেকে ১৩ সেপ্টেম্বর প্রতিদিন একটি অতিরিক্ত ট্রেন চালানো হবে। হাওড়া থেকে দুপুর ১২টা ৫০ মিনিটে ছাড়বে। রামপুরহাটে পৌঁছবে বিকেল ৫টা ৩০ মিনিটে। ফেরার পথে রামপুরহাট থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ছেড়ে রাত ১১টা ৪৫ মিনিটে হাওড়ায় পৌঁছবে ট্রেনটি।
একই সঙ্গে ৯ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হাওড়া–জামালপুর কবিগুরু এক্সপ্রেস, ১০ থেকে ১৪ সেপ্টেম্বর জামালপুর–হাওড়া কবিগুরু এক্সপ্রেসে একটি করে অতিরিক্ত সাধারণ দ্বিতীয় শ্রেণির কামরা দেওয়া হবে।
একই ভাবে ৯ থেকে ১৩ সেপ্টেম্বর হাওড়া–রামপুরহাট শহিদ এক্সপ্রেস, রামপুরহাট–হাওড়া শহিদ এক্সপ্রেস, হাওড়া–আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস এবং আজিমগঞ্জ–হাওড়া গণদেবতা এক্সপ্রেসেও একটি করে অতিরিক্ত সাধারণ দ্বিতীয় শ্রেণির কামরা থাকবে (Indian Railways)।













