বাংলা হান্ট ডেস্ক: হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ শনিবার রাত ১১:৩০ মিনিট থেকে রবিবার ভোর ৫:৩০ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল। এই ট্রেন বাতিল হওয়ার ফলে যাত্রীরা অসুবিধা সম্মুখীন এ পড়বে। পাশাপাশি হাওড়া বর্ধমান ফাস্ট মেইন লাইনের বদলে কর্ড লাইনে চলাচল করবে বলে রেলের (Indian Railways) তরফ থেকে জানানো হয়েছে।
শনিবার-রবিবার ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচলে বড় প্রভাব (Indian Railways)
পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, ডায়মন্ড পয়েন্ট ও ২৬১এ/২৬০বি নম্বর ক্রসিং ও ২৫৭ নম্বর ক্রসিংয়ের থিক ওয়েব স্যুইচ একই সঙ্গে বদল করা হবে। আর সেই কারণেই এই ৬ ঘণ্টার ট্রাফিক ব্লক প্রয়োজন বলে জানানো হয়েছে। যে কারণে ১১ জুলাইয়ের হাওড়া থেকে ৩৭২৮৯ হাওড়া – ব্যান্ডেল লোকাল বাতিল থাকবে (Indian Railways)।

আরও পড়ুন: শক্ত মাংস সেদ্ধ করতে আর ঘণ্টার পর ঘণ্টা নয়! জেনে নিন দারুণ রান্নার টোটকা
এছাড়াও, ১২ জুলাই ব্যান্ডেল থেকে ছাড়া ৩৭২১৪, ৩৭২১৬, ৩৭২২০ ও ৩৭২২২ ব্যান্ডেল – হাওড়া লোকাল ও হাওড়া থেকে ছাড়া ৩৭২১১, ৩৭২১৩ ও ৩৭২১৫ হাওড়া – ব্যান্ডেল লোকাল বাতিল থাকবে। এ ছাড়াও ১২ জুলাই ৬৩৫০১ হাওড়া – বর্ধমান ফাস্ট মেমু পথ পরিবর্তন করে হাওড়া – বর্ধমান কর্ড লাইন হয়ে চলবে।
হাওড়া ডিভিশনে উন্নয়নমূলক কাজের জন্য ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ
हावड़ा मंडल में विकास संबंधी कार्य के लिए ट्रेनों की नियंत्रण व्यवस्था
REGULATION OF TRAINS FOR DEVELOPMENTAL WORK OVER HOWRAH DIVISION#EasternRailway pic.twitter.com/PkX67RRRFh— Eastern Railway (@EasternRailway) July 10, 2026
পাশাপাশি পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে ব্লক চলাকালীন নতুন ট্রেন ও টিডিও যদি থাকে তাহলে সেই সময়ে রাস্তায় ট্রেনগুলিকে নিয়ন্ত্রণ করা হবে অথবা অন্যান্য ট্রেন গুলির পথ বদল করা হতে পারে।
এছাড়াও যাত্রীরা যাতে কোন অসুবিধায় না পড়েন সেই কারণে যাত্রীদের স্টেশনে পাবলিক এড্রেস সিস্টেমে কান রাখতে অনুরোধ করা হয়েছে পূর্ব রেলের তরফ থেকে। যাত্রীদের অসুবিধা হওয়ার জন্য দুঃখ প্রকাশও করেছে পূর্ব রেল (Indian Railways)।
















