Durga Puja 2026 Live Updates

পুজোর রাতে বাড়ি ফিরতে চিন্তা নেই, বারুইপুর পর্যন্ত চলবে বিশেষ ট্রেন

Published on:

Published on:

Indian Railways services to run until 2 AM during Puja
Follow

বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মরশুমে এবার দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে শিয়ালদা দক্ষিণ শাখার শিয়ালদহ বারুইপুর এর মধ্যে ১৯ ও ২০ অক্টোবর একজোড়া স্পেশাল ট্রেন চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদহ বারুইপুর special রাত দুটোয় শিয়ালদহ থেকে বারুইপুর ও শিয়ালদহ লোকাল রাত তিনটে বারুইপুর থেকে ছাড়বে বলে জানিয়েছে ভারতীয় রেল (Indian Railways)।

পুজোয় রাত ২টো পর্যন্ত ট্রেন পরিষেবা (Indian Railways)

পুজোয় অতিরিক্ত ভিড় এড়াতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। শিয়ালদহ দক্ষিণ সকাল ষোলটি পুজো স্পেশাল নাইট সার্ভিস ট্রেন থাকছে (Indian Railways)। যার ফলে ভিড় এড়ানো সহজ হবে বলে মনে করা হচ্ছে। তবে এই ১৬ টি ট্রেন ছাড়াও বারুইপুরের এই ট্রেনটি অতিরিক্ত দেওয়া হয়েছে ভিড়ের চাপ কমাতে।

সূত্রের খবর, শিয়ালদহ-বারুইপুর শাখার নাইট স্পেশাল ট্রেনগুলি হল শিয়ালদহ বারুইপুর পুজো স্পেশাল রাত ১১টা ৪০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে রাত ১২টা ২৫ মিনিটে বারুইপুর পৌঁছবে। বারুইপুর বালিগঞ্জ পুজো স্পেশাল রাত ১২টা ৩৫ মিনিটে ছেড়ে রাত ১টা ১০ মিনিটে পৌঁছবে। বালিগঞ্জ বারুইপুর পুজো স্পেশাল রাত ১টা ২০ মিনিটে ছেড়ে রাত ১টা ৫৫ মিনিটে পৌঁছবে।

Indian Railways services to run until 2 AM during Puja

আরও পড়ুন: পুজোর ক’দিন কখন চলবে মেট্রো ও লোকাল? জেনে নিন সম্পূর্ণ সময়সূচি

পাশাপাশি, বালিগঞ্জ পুজো স্পেশাল রাত ২:১০ ছেড়ে রাত ২:৪৫ মিনিটে পৌঁছাবে। বালিগঞ্জে বারুইপুর পূজো স্পেশাল ট্রেনটি রাত তিনটায় ছেড়ে ৩:৩৫ মিনিটে পৌঁছাবে বালিগঞ্জ শিয়ালদহ পুজো স্পেশাল ট্রেনটি। একই সঙ্গে রাত ৩ঃ৪৫ মিনিটে ছেড়ে চারটে ত্রিশ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।

একই সঙ্গে বারুইপুর পর্যন্ত এই ট্রেনটি অতিরিক্ত ভিড়ের চাপ কমাবে। শিয়ালদহ এর ওপরে এর ফলে কিছুটা হলেও চাপ কমবে। এই কাজ শুরু হয়ে যাবে বলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুবিধা জনক হবে বলে মনে করছেন ভারতীয় রেল (Indian Railways)।