ভোটের দিনে যাতায়াতে বাধা! দক্ষিণ-পূর্ব রেলে বাতিল বহু ট্রেন, দেখুন সম্পূর্ণ তালিকা

Published on:

Published on:

Indian Railways setback ahead of polls multiple trains cancelled on south-eastern route
Follow

বাংলা হান্ট ডেস্ক: ফের একবার সমস্যার সম্মুখীন হতে চলেছেন রেল যাত্রীরা। দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে নির্বাচনের আগে ফের এক সপ্তাহের জন্য রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজের ফলে বেশকিছু ট্রেন পরিষেবা ব্যাহত হতে চলেছে (Indian Railways)। পাশাপাশি কিছু ট্রেনের সময়সীমা পরিবর্তন করা হয়েছে ও যাতায়াত পথ সীমিত করা হয়েছে। এই নির্বাচনের আবহে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল ও যাত্রাপথ সংক্ষিপ্ত করার ফলে যথারীতি অসুবিধা সম্মুখীন হচ্ছেন নিত্যযাত্রীরা। জেনে নিন আগামী এক সপ্তাহের জন্য দক্ষিণ পূর্ব রেলের কোন কোন ট্রেনের সময়সূচির বদল হয়েছে।

ভোটের আগে ধাক্কা, দক্ষিণ-পূর্ব রুটে বাতিল একাধিক ট্রেন  (Indian Railways)

সূত্রের খবর, ২২ এপ্রিল থেকে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত আদ্রা ডিভিশনের বিভিন্ন রুটে রোলিং ব্লক নেওয়া হয়েছে। এই সময়ে লাইনের সংস্কার ও অআদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার জানিয়েছেন রক্ষণাবেক্ষণের স্বার্থে মোট ৬টি ট্রেন সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে এবং কয়েকটি ট্রেন আংশিকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে। পাশাপাশি অন্যান্য জরুরি কাজের জন্য ট্রেন চলাচলে একাধিক পরিবর্তন আনা হয়েছে (Indian Railways)।

Indian Railways setback ahead of polls multiple trains cancelled on south-eastern route

আরও পড়ুন: ভিনরাজ্যে থাকা বাংলার ভোটারদের জন্য বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার

এছাড়াও আগামী ২৪ ও ২৬ এপ্রিল বাতিল থাকবে ৬৮০৯০/৬৮০৮৯ আদ্রা-মেদনীপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জার। আগামী ২৬ এপ্রিল বাতিল থাকবে ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার। আগামী ২৪ ও ২৬ এপ্রিল বাতিল থাকবে ৬৮০৭৯/৬৮০৮০ ভজুডিহি-চন্দ্রপুরা-ভজুডিহি মেমু প্যাসেঞ্জার। আগামী ১৬ ও ১৯ এপ্রিল বাতিল থাকবে ৬৮০৬১/৬৮০৬২ আদ্রা-আসানসোল-আদ্রা মেমু প্যাসেঞ্জার।

তাছাড়া ২৩ এপ্রিল বাতিল থাকবে ১৮৬০২/১৮৬০১ হাঁটিয়া-টাটানগর-হাঁটিয়া মেমু প্যাসেঞ্জার। আগামী ২৩ এপ্রিল বাতিল থাকবে ১৮০১৯/১৮০২০ ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু প্যাসেঞ্জার।যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে টাটানগর–আসানসোল–বারাভূম মেমু প্যাসেঞ্জারের। আগামী ২৩ এপ্রিল আদ্রায় আংশিকভাবে সমাপ্ত/সূচিত হবে। এই সময়ে আদ্রা–আসানসোল–আদ্রা অংশে ট্রেন পরিষেবা বাতিল থাকবে।

এই ট্রেন বাতিলের সিদ্ধান্তে আদ্রা ডিভিশনের উপর নির্ভরশীল হাজার হাজার নিত্যযাত্রীদের দৈনন্দিন যাতায়াতে বড়সড় সমস্যা তৈরি হতে চলেছে। এমনকি অফিসযাত্রী, ছাত্রছাত্রী, ব্যবসায়ীদের জন্য এই সাময়িক পরিবর্তনে সমস্যার সম্মুখীন হবে বলেও মনে করা হচ্ছে (Indian Railways)।