মাত্র ৪০ টাকায় দিঘা! সৈকত শহরের জন্য স্পেশ্যাল ট্রেন ঘোষণা রেলের

Published on:

Published on:

Indian Railways no more hassle of getting tickets big advantage of special trains on NJP route
Follow

বাংলাহান্ট ডেস্ক : গরমের ছুটিতে দিঘায় যাওয়ার জন্য ট্রেনের টিকিটের পড়ে আকাল। যাত্রীদের ভিড়ে ট্রেনে সিট পাওয়া হয়ে ওঠে দুষ্কর। এবার তাই দক্ষিণ পূর্ব রেলের (Indian Railways) তরফে ঘোষণা করা হল স্পেশ্যাল ট্রেনের। যাত্রীদের ভিড় সামলাতে ব্যবস্থা করা হয়েছে স্পেশ্যাল ইএমইউ ট্রেনের।

দিঘা যাওয়ার স্পেশ্যাল ট্রেনের (Indian Railways) ঘোষণা

হাওড়া থেকে সরাসরি দিঘার উদ্দেশে চালানো হবে এই ট্রেন। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২ কামরার ইএমইউ ট্রেনটি ৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চালানো হবে। ০৮০০৩ আপ হাওড়া-দিঘা স্পেশ্যাল লোকাল হাওড়া থেকে ছাড়বে সকাল ৯ টা ২৫ এ। দুপুর ১ টা ৪৫ ট্রেনটি পৌঁছাবে দিঘা। ফেরার সময় ০৮০০৪ ডাউন ট্রেনটি বিকেল ৩ টেয় দিঘা থেকে ছেড়ে সন্ধ্যা ৭ টা ১০ এ পৌঁছাবে হাওড়া।

Indian Railways special train to go to digha

কত ভাড়া রয়েছে টিকিটের: এই ট্রেনের জন্য কোনও বুকিং করতে হবে না। সরাসরি টিকিট কেটেই উঠে পড়া যাবে ট্রেনে। পাশাপাশি ট্রেনের টিকিটের দামও রাখা হয়েছে একেবারে কম। মাত্র ৪০ টাকা ভাড়া রাখা হয়েছে এই ট্রেনের টিকিটের।

 আরও পড়ুন : শুরু হতে চলেছে থমকে থাকা কাজ, চিংড়িঘাটায় অরেঞ্জ লাইন নিয়ে বড় আপডেট

মালদা থেকেও ছাড়বে ট্রেন: উত্তরবঙ্গের জন্যও ব্যবস্থা করা হয়েছে স্পেশ্যাল ট্রেনের (Indian Railways)। ০৩৪৬৫/০৩৪৬৬ মালদা টাউন-দিঘা-মালদা টাউন স্পেশাল ২ মে থেকে ২০ জুন পর্যন্ত চলবে। শনিবার করে মালদা টাউন থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১ টা ১০ এ। ট্রেনটি দিঘা পৌঁছাবে রাত ১১ টায়।

আরও পড়ুন : হলফনামায় বাড়ি-গাড়ি-সোনাদানার হিসেব দিলেন দেবাংশু, কত সম্পত্তির মালিক চুঁচুড়ার তৃণমূল প্রার্থী?

ফেরার সময় দিঘা থেকে রাত ১১ টা ৪০ এ ছাড়বে ট্রেনটি। পরদিন সকালে ৯ টা ২০ তে মালদা টাউন পৌঁছাবে ট্রেনটি। উত্তরবঙ্গের মানুষদের জন্য সুবিধাজনক হবে এই ট্রেন। ০২/০৫, ০৯/০৫, ১৬/০৫, ২৩/০৫, ৩০/০৫, ০৬/০৬, ১৩/০৬ এবং ২০/০৬ তারিখে চলবে ট্রেনটি।