বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের শুরুতেই চালু হয়েছিল বন্ধে ভারত। তবে সূত্রের খবর বন্ধ হতে চলেছে নাকি এই ট্রেনটি। কি খবর জানাজানি হতে যথারীতি যাত্রীদের মনে একাধিক প্রশ্ন সৃষ্টি হয়েছে। তবে এই খবরটি সত্যি। রেল সূত্রের খবর অনুযায়ী, বন্ধ হচ্ছে দুটি বন্দে ভারত রুট। এই খবরটি ভারতীয় রেলের তরফ থেকে বুধবার ঘোষণা করা হয়েছে (Indian Railways)।
বন্দে ভারত কি থামছে? রেল মন্ত্রকের বড় আপডেটে বাড়ছে প্রশ্ন (Indian Railways)
সূত্রের খবর ভারতীয় রেলের তরফ থেকে বুধবার দুটি বন্ধভারত রুটের বন্ধ গড়ার ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে রাজস্থান ও গুজরাটকে যুক্ত করে নতুন বন্দেভারত ট্রেন পরিষেবা চালু করার কথা জানানো হয়েছে। এই নতুন ঘোষণা হওয়ার পর পরিষেবা সপ্তাহের ৬ দিন উদয়পুর ও আমেদাবাদের আসারভা স্টেশনের মধ্যে চলবে। তাছাড়া হাওড়া থেকে গুয়াহাটি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম দেশের বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেন। তবে এই ট্রেন উদ্বোধনের হওয়ার কয়েক দিনের মধ্যেই বন্ধে ভারত নিয়ে নয়া ঘোষণা করা হয় (Indian Railways)।

আরও পড়ুন: বৃহস্পতিবার থেকে শুরু উচ্চ মাধ্যমিক, পরীক্ষাকেন্দ্রগুলিতে বন্ধ থাকবে মাধ্যমিক স্তরের পঠনপাঠন
প্রসঙ্গত, ২০১৯ সালে চালু হয় সেমি হাই-স্পিড ট্রেন বন্দে ভারত। চালু হওয়ার পর থেকে এই হাই-স্পিড প্রিমিয়াম যাত্রীবাহী ট্রেনের বহর বেড়েছে। এরপর ২০২৫-এর ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ১৬০টিরও বেশি বন্দে ভারত ট্রেন চালু রয়েছে। এমনকি রেল মন্ত্রক সূত্রে খবর, ভারতীয় রেলওয়ে ২০৩০ সালের মধ্যে ৮০০টি এবং ২০৪৭ সালের মধ্যে ৪,৫০০টি ট্রেন চালুর লক্ষ্য নিয়েছে। তাছাড়া সম্প্রতি রেল মন্ত্রকের এক আপডেটে বলা হয়েছে,“বন্দে ভারত ৪.০ হচ্ছে এই প্ল্যাটফর্মের পরবর্তী প্রজন্মের মডেল। যা পারফরম্যান্স, যাত্রী স্বাচ্ছন্দ্য এবং সামগ্রিক নির্মাণ পরিকাঠামোর দিক দিয়ে বিশ্বমানের হবে।
পাশাপাশি উন্নত আসন ব্যবস্থা, উন্নত টয়লেট সুবিধা, কোচে সূক্ষ্ম কারিগরি প্রযুক্তি এবং উন্নত অভ্যন্তরীণ সাজসজ্জা থাকবে। পাশাপাশি এতে সংযুক্ত থাকবে কবচ ৫.০। যা কিনা ভারতের নিজস্ব স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থার পরবর্তী সংস্করণ। ১৮ মাসের মধ্যে বন্দে ভারত ৪.০ ট্র্যাকে আসার সম্ভাবনা রয়েছে।”
রেল মন্ত্রকের নোটিস অনুযায়ী, ট্রেন নম্বর ২৬৯৬৩/২৬৯৬৪ উদয়পুর ও আমদাবাদের আসারভার মধ্যে যাতায়াত শুরু করবে। আসারভা আমদাবাদ শহরের একটি গুরুত্বপূর্ণ জংশন। মঙ্গলবার ছাড়া সপ্তাহে ৬ দিন চলবে এই ট্রেন। স্টপেজ থাকবে জাওয়ার, ডুংগারপুর এবং হিম্মতনগরে। এছাড়াও রেল মন্ত্রক উদয়পুরকে জয়পুর ও আগ্রা ক্যান্ট স্টেশনের সঙ্গে যুক্ত করে এমন দুটি বন্দে ভারত ট্রেন পরিষেবা বন্ধ করার কথাও জানিয়েছে। যদিও সরকারি ঘোষণায় পরিষেবা বন্ধের নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। বন্ধ হয়ে যাবে ২০৯৭৯/২০৯৮০ – উদয়পুর–জয়পুর বন্দে ভারত এক্সপ্রেস এবং ২০৯৮১/২০৯৮২ – উদয়পুর–আগ্রা ক্যান্ট বন্দে ভারত এক্সপ্রেস (Indian Railways)।













