বাংলা হান্ট ডেস্ক: এবার বাণিজ্য নগর আসতে চলেছে ট্রেন পরিষেবা বড়োসড় পরিবর্তন। কারণ যাত্রীদের আরও আরামদায় ক ও উন্নত পরিষেবা দিতে চালু হতে চলেছে ২৩৮ একটি নতুন এসি লোকাল ট্রেন (Indian Railways)। এর মধ্যে প্রথম ট্রেনটি 2017 সালে মুম্বাই বাসীদের জন্য চালু করা হতে পারে। তারপর ধীরে ধীরে ২০৩০ সালের মধ্যে মুম্বাইয়ের একাধিক জায়গায় চালু হবে এই লোকাল ট্রেন গুলি।
মুম্বইয়ে নতুন এসি লোকাল কবে মিলবে প্রথম ট্রেন (Indian Railways)
যদিও এর আগে ২০২৫ সালের অগস্টে পশ্চিমবঙ্গে চালু হয়েছিল এসি লোকাল ট্রেন। তার পর ধীরে ধীরে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের একাধিক রুটে চালু হয়েছে এসি লোকাল। আর এবার এই পরিষেবা শুরু হতে চলেছে বাণিজ্য নগরে অর্থাৎ মুম্বাইয়ে (Indian Railways)।
প্রসঙ্গত যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে মুম্বই রেল নেটওয়ার্কের সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সুবিশাল প্রকল্পের জন্য সরকারের তরফে ২২,০০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৫ কোচের লোকাল ট্রেন চালানোর জন্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্যও বাড়ানো হবে। পাশাপাশি ট্রেন দাঁড়ানোর জন্য রেলওয়ে ইয়ার্ডগুলোকেও নতুন করে ঢেলে সাজানো হবে।
ইতিমধ্যেই মুম্বইয়ের জন্য ২৩৮টি এসি ট্রেন অনুমোদন করেছে। কিন্তু পূর্ব পরিকল্পনা অনুযায়ী, প্রথম ট্রেনটি চালু হতে ২০৩০ সাল পর্যন্ত সময় লেগে যেত। যার জেরে বাকি ট্রেনগুলি পেতে ২০৩৪ সাল হয়ে যেত (Indian Railways)।