পুজোয় ট্রেনে ঘুরতে যাবেন? কবে কাটবেন টিকিট, কবে চলবে স্পেশাল ট্রেন?

Published on:

Published on:

Indian Railways when will you book your Puja train tickets
Follow

বাংলা হান্ট ডেস্ক: হাতে মাত্র আর দুটো মাস। তারপরে আসতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই সময় মানুষ নানান জায়গা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। কিন্তু এই পরিকল্পনার কথা সব থেকে বাধা হয়ে দাঁড়ায় ট্রেনের টিকিট কনফার্ম হওয়ার। কারণ পুজোর সময় এমনি ট্রেনে যাত্রীদের চাপ বেশি থাকে (Indian Railways)। এর ফলে বুকিং এর জানলা খুললে কয়েক মিনিটের মধ্যে জনপ্রিয় রুটের আসন গুলো ভর্তি হয়ে যায়। এর ফলে চলতি বছরে দুর্গাপূজোয় ট্রেনের টিকিটের বুকিং এর ক্ষেত্রে যাতে কোন অসুবিধা না হয় সেই বিষয়ে কবে থেকে টিকিট কাটতে পারবেন তা আগে থেকে জেনে রাখুন।

পুজোর ট্রেনের টিকিট কবে কাটবেন? জেনে নিন (Indian Railways)

এবার পুজোর ছুটি পড়ছে ১৪ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত। এবার সপ্তমী ২ দিন পড়েছে। তাই ছুটিও বেশি। বেশিরভাগ মানুষ এই গোটা সময়টাকেই ঘুরতে যাওয়ার জন্য ব্যবহার করবেন। পাশাপাশি আগামী ১৪ অক্টোবর চতুর্থীর দিন কেউ ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলে ১৫ আগস্ট থেকেই টিকিট কাটতে পারবেন যাত্রীরা (Indian Railways)।

Indian Railways when will you book your Puja train tickets

আরও পড়ুন: ঝাল খেতে ভালোবাসেন? কাঁচালঙ্কার স্বাদে ৮ রাজ্যের ৮টি পদ একবার দেখুন

একইসঙ্গে দশমীর দিন অর্থাৎ ২১ অক্টোবর ফেরার পরিকল্পনা করলে টিকিট কাটা যাবে ২২ আগস্ট থেকে। আবার কেউ পঞ্চমীতে যাত্রা শুরু করতে চাইলে ১৬ আগস্ট থেকে বুকিং করা যাবে টিকিট। সকাল ৮ টা থেকে কাটা যাবে টিকিট। আইআরসিটি ওয়েবসাই, রেলওয়ে অ্যাপ বা টিকিট রিজারভেশন কেন্দ্র থেকে টিকিট বুক করতে পারবেন যাত্রীরা।পুজোর সময় ঘুরতে যাওয়ার সমস্যাও কম নয়।

বুকিং শুরু হতেই সংরক্ষিত সব আসনই কিছুক্ষণের মধ্যেই বুক হয়ে যায়। কনফার্ম টিকিটের বদলে ওয়েটিং হয়ে যায় বেশিরভাগ টিকিট। আর পুজোর সময় ওয়েটিং থেকে কনফার্ম হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এই পরিস্থিতিতে বিকল্প রাস্তার হদিশ দিয়েছে ভারতীয় রেল।

এছাড়াও পুজোর সময় যাত্রীদের কথা মাথায় রেখে স্পেশাল ট্রেন চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে। সূত্রের খবর পুজোর প্রায় দু সপ্তাহ আগের থেকে শুরু করে কালী পুজো পর্যন্ত এই বিশেষ ট্রেন পরিষেবা চালু থাকবে। যার ফলে নিয়মিত ট্রেনের টিকিট না পাওয়া যাত্রীদের জন্য অতিরিক্ত কিছু বিকল্প তৈরি করা হবে। তবে  কতগুলো স্পেশাল ট্রেন চলবে সে বিষয়ে এখনও কিছু বিস্তারিতভাবে জানানো হয়নি (Indian Railways)।