সরকারি কর্মচারীদের DA সংক্রান্ত জরুরি তথ্য, জেনে নিন

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৮% হারে ডিএ (Dearness Allowance) পাচ্ছেন পশ্চিমবঙ্গের (State Government) রাজ্য সরকারি কর্মচারীরা। জুলাই মাসের আসন্ন বাজেটে ডিএ নিয়ে কোনো বড় ঘোষণা হতে পারে বলে আশায় রয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৬০% হারে ডিএ পাচ্ছেন। খুব শীঘ্রই তাদের ফের মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

ডিএ সংক্রান্ত তথ্য | Dearness Allowance

কেন্দ্র হোক বা রাজ্য, সরকারি কর্মীদের মধ্যে মহার্ঘ ভাতা নিয়ে চর্চার শেষ থাকে না। মূল্যবৃদ্ধির প্রভাব কমাতে মহার্ঘ ভাতা জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় নির্বাহের জন্য প্রদত্ত একটি অতিরিক্ত অর্থ হিসেবে প্রদান করা হয়। মূল্যবৃদ্ধি ঘটলে সরকারি কর্মচারীদের উপর বোঝা কমাতে সরকার ডিএ বাড়ায়। অনেকেরই মনে প্রশ্ন, ডিএ (DA) করযোগ্য কিনা।

জানিয়ে রাখি, মহার্ঘ ভাতা বা ডিএ (DA) করযোগ্য। ডিএ মোট আয়ের অংশ হিসেবে গণ্য হয় তাই আয়করের আওতাভুক্ত। আয়কর রিটার্ন (ITR) দাখিল করার সময় আলাদাভাবে মহার্ঘ ভাতা দেখাতে হয়। ডিএ সিটিসি (কস্ট টু কোম্পানি)-র অংশ হিসেবে বিবেচিত হয়। যা প্রতি মাসে বেতনের সাথে অন্তর্ভুক্ত থাকে।

সরকারি কর্মচারীদের পদমর্যাদা অনুযায়ী বেতন ভিন্ন হয়, জন্য ডিএ বৃদ্ধির পরিমাণও পদমর্যাদা বিশেষে আলাদা হয়ে থাকে। আবার ডিএ যেহেতু জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় নির্বাহের জন্য দেওয়া হয় তাই অঞ্চলভেদে ডিএ-তে কিছুটা তারতম্য থাকতে পারে। শহর ও গ্রামের মতো এলাকায় জীবনযাত্রার ব্যয় ভিন্ন হওয়ায় ডিএ-তেও ফারাক থাকে।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচকের (এআইসিপিআই) উপর ভিত্তি করে সাধারণত প্রতি ছয় মাসে একবার সংশোধন করা হয়। সাধারণত মার্চ এবং অক্টোবর মাসে ঘোষণা করা হয়।

dearness allowance(188)

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের জন্য জরুরি খবর, রেশন কার্ডের ক্যাটাগরি ভুল লিখলে হতে পারে সমস্যা

মুদ্রাস্ফীতি থেকে কর্মচারীদের মুক্তি দিতে নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি এবং জুলাই এই দুই মাসে এই ভাতা কার্যকর করা হয়। যদিও ঘোষণা কয়েকমাস পরে হয়। নয়া ভাতা প্রথম ১ জানুয়ারি ও ১ জুলাই থেকে কার্যকর হয়ে থাকে।