বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে টি-টোয়েন্টি ও ওডিআই, দুই ফরম্যাটেই অসাধারণ ছন্দে রয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। সদ্য ক্ষুদ্রতম ফরম্যাটের বিশ্বকাপ (2026 T-20 World Cup) জয় করেছে মেন ইন ব্লুজ। মূলত অনভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে গড়া এই দল যথেষ্ট ভালো ক্রিকেট উপহার দিয়েছিল। আগামী বছর আফ্রিকার মাটিতে ওডিআই বিশ্বকাপ (2027 ODI World Cup) জয়ের লক্ষ্যে মাঠে নামবে ভারতীয় দল। আর দুই ফরম্যাটেই ভারতীয় দলের এই মুহূর্তে প্রধান ভরসার মুখ হলেন ঈশান কিষাণ (Ishan Kishan)।

ভারতীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম বড় কারণ ছিল ঈশানের ব্যাটিং। ভারতীয় দলের জার্সিতে তিন নম্বরে ব্যাটিং করতে নেমে প্রায় ২০০-র কাছাকাছি স্ট্রাইক রেট বজায় রেখে টুর্নামেন্টে ৩১৭ রান করেন ঈশান কিষাণ। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের সেরা হওয়ার পাশাপাশি বিশ্বকাপের ফাইনালেও ব্যাট হাতে অর্ধশতরান করে দলকে জয় পেতে বড় সাহায্য করেছিলেন তিনি।
আরও পড়ুন: গম্ভীরের হাতে এলো নতুন অস্ত্র! কোহলি বা রোহিত নন, এই তারকাকে কাজে লাগিয়ে জিতবেন বিশ্বকাপ
আরে এই মুহূর্তে ভারতীয় ওডিআই দলের হয়ে তিনি ব্যাট হাতে নিজের যোগ্যতা প্রমাণ করতে ব্যস্ত। আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে বিধ্বংসী শতরান করেছেন ঈশান। মাত্র ৭১ বলে নিজের দ্বিতীয় ওডিআই শতরান সম্পূর্ণ করেছিলেন আফগানিস্থানের বিরুদ্ধে। আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে স্পর্শ করেছেন ১০০০ রানের মাইলফলক।
আরও পড়ুন: ODI ফরম্যাটে বিরাট কোহলিকে ছুঁয়ে ফেললেন শুভমান গিল! গড়লেন বড় রেকর্ড
অথচ ভারতীয় দলে তার প্রত্যাবর্তনের রাস্তাটা একেবারেই সহজ ছিল না। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরান করেও বাদ পড়তে হয়েছিল তাকে। তার প্রিয় বন্ধু এবং ভারতের তারকা ওপেনার শুভমান গিলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআই গিলকে বেছে নিতে বাধ্য হয়। কিন্তু বাদ পড়েও ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করে ধীরে ধীরে টি-টোয়েন্টি এবং পরবর্তীতে ওডিআই দলে নিজের জায়গা স্থায়ী গড়ে তুলতে চলেছেন ঈশান। তার আগ্রাসী ব্যাটিং দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতীয় দলের বড় হাতিয়ার হয়ে উঠতে পারে।













