বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে সরকার বদলের সঙ্গে সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের পাশাপাশি শিক্ষা ব্যবস্থাতেও ইতিবাচক পরিবর্তনের আশা করছে রাজ্যবাসী। তবে এর মাঝেই এল বড় খবর। প্রকাশিত হয়েছে বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির একটি তালিকা। সেখানেই নম্বর কমতে দেখা গেল কলকাতার দুই নামী প্রতিষ্ঠান কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavapur University)।
ব়্যাঙ্ক কমল যাদবপুর-কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Jadavapur University)
২০২৭ এর কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ব়্যাঙ্কেই দেখা গিয়েছে এই চমকপ্রদ ফলাফল। তালিকা অনুযায়ী, গতবারের তুলনায় অনেকটাই নীচে নেমে গিয়েছে এই দুই বিশ্ববিদ্যালয়। ২০২৭ এর তালিকায় বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে ৭২১-৭৩০ নম্বর স্তরে রয়েছে যাদবপুর। গতবার তা ছিল ৬৭৬ নম্বরে।

কে কত নম্বরে রয়েছে: কলকাতা বিশ্ববিদ্যালয় এবার জায়গা পেয়েছে ৯০১-৯৫০ নম্বর স্তরে গতবার যা ছিল ৭৭১-৭৮০ নম্বর স্তরে। এর মাঝেই আশার আলো দেখাচ্ছে আইআইটি খড়গপুর। গতবারের তুলনায় তালিকায় অনেকটাই উপরে উঠে এসেছে এই প্রতিষ্ঠান। গতবার তালিকার ২১৫ নম্বরে ছিল আইআইটি খড়গপুর। এবার তা উঠে এসেছে ২০৫ এ। রাজ্যের মধ্যে শীর্ষস্থান দখল করেছে আইআইটি খড়গপুর। ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে রয়েছে ৪ নম্বরে।
আরও পড়ুন : মোদীর হাত ধরেই ‘জাতে ওঠা’, যোগ দিবসে প্রধানমন্ত্রীর মেনুতে আবার সেই ‘ঝালমুড়ি’!
ভারতের মধ্যে কে কোথায়: ভারত সেরার তকমা ছিনিয়ে নিয়েছে আইআইটি দিল্লি। বিশ্বের সেরাদের তালিকায় ১১৮ নম্বরে রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান, যা গতবার ছিল ১২৩ এ। ভারতের মধ্যে সেরাদের তালিকায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavapur University) স্থান ২৩ এ, যা গতবার ছিল ২০ তে। কলকাতা বিশ্ববিদ্যালয় গতবার ছিল ২৬ এ। এবার নেমে গিয়েছে ৩৩ এ।
আরও পড়ুন : জুনেই ঢুকছে কিষাণ যোজনার টাকা, আপনি পাবেন তো? স্ট্যাটাস চেক করুন এভাবে
বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকায় ভারতের যে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে- আইআইটি দিল্লি (১১৮), আইআইটি বম্বে (১৩৪), আইআইটি মাদ্রাজ (১৩৪), আইআইটি খড়গপুর (২০৫), ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু (২২১), আইআইটি কানপুর (২২১), দিল্লি বিশ্ববিদ্যালয় (৩২২), আইআইটি রুরকি (৩৩৫)।













