ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়শিপে ঐতিহাসিক পরিবর্তন করছেন জয় শাহ! এবার ‘এন্ট্রি’ নেবে এই ৩ টি দল

Published on:

Published on:

Jai Shah is making big changes in the ICC World Test Championship.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেট অনুরাগীদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে (ICC World Test Championship) একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে। মূলত, ICC-র চেয়ারম্যান হওয়ার পর জয় শাহ একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। যা টেস্ট ক্রিকেটের বিশ্বকাপ হিসেবে বিবেচিত এই টুর্নামেন্টটিকে পুরোপুরি বদলে দেবে। রিপোর্ট অনুযায়ী, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী সিজনে ১২ টি দল খেলবে। জানিয়ে রাখি যে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী সিজনে ২০২৭ সালে শুরু হবে। বর্তমানে এই টুর্নামেন্টে ৯ টি দল খেলছে এবং এখন আরও ৩ টি দল এতে যোগ দিতে চলেছে।

WTC (ICC World Test Championship)-তে কোন কোন দল যুক্ত হবে:

জানা গিয়েছে যে, জয় শাহের নেতৃত্বাধীন ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে জিম্বাবোয়ে, আয়ারল্যান্ড এবং আফগানিস্তানকে অন্তর্ভুক্ত করতে চায়। অর্থাৎ, এবার এই ৩ টি দলকে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে।

Jai Shah is making big changes in the ICC World Test Championship.

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) নিয়ম: জানিয়ে রাখি যে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী প্রতিটি দল প্রতি ২ বছর অন্তর তাদের পছন্দের ৬ টি দলের বিরুদ্ধে হোম ও অ্যাওয়ে সিরিজ খেলে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলটি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

আরও পড়ুন: টিম ইন্ডিয়ায় এন্ট্রি নিয়ে কোন খেলোয়াড়ের পরিবর্তে খেলবেন বৈভব সূর্যবংশী? জানালেন কোচ

তবে, এবার ৩ টি নতুন দল যুক্ত হলে নিয়মে পরিবর্তন আসতে পারে। যদিও, এটি চূড়ান্ত হতে সম্ভবত কিছুটা সময় লাগবে। উল্লেখ্য যে, এই টুর্নামেন্টে ৩ টি দলকে অন্তর্ভুক্ত করার ICC-র এহেন সিদ্ধান্ত ওই দেশগুলিতে ক্রিকেটের উন্নয়নের জন্য ইতিবাচক হিসেবে প্রমাণিত হতে পারে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বাজবে Tata Motors-এর ডঙ্কা! নেওয়া হচ্ছে এমন পদক্ষেপ, জানলে হবেন ‘থ’

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ কারা জিতেছে: এখনও পর্যন্ত ৩ টি দল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে। নিউজিল্যান্ড ২০১৯-২০২১ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে। অস্ট্রেলিয়া ২০২১-২০২৩ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে। এদিকে, ভারত এই দুই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছিল। এছাড়াও, ২০২৩-২৫ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা জয়লাভ করেছে।