বাংলাহান্ট ডেস্ক : দেশের সর্ববৃহৎ গণপরিবহনগুলির মধ্যে অন্যতম ভারতীয় রেল। প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন ট্রেনে। রেল স্টেশনগুলিতে খাবারের স্টল সহ বিভিন্ন দোকান থাকে। যাত্রীদের সুবিধার্থেই স্টেশনে এই স্টলগুলি দেওয়া হয়। তবে হঠাৎ করে ট্রেনে ওঠার আগে শেষ মুহূর্তে কোনও ওষুধের (Jan Aushadhi Kendra) দরকার পড়লে তা এতদিন পাওয়া যেত না। ফলে বিপাকে পড়তেন অনেক যাত্রীই। এবার যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই নেওয়া হচ্ছে বড় উদ্যোগ।
এবার ট্রেন স্টেশনেও জনঔষধি কেন্দ্র (Jan Aushadhi Kendra)
এবার ট্রেন স্টেশনেও মিলবে সস্তায় ওষুধ। মূলত যাত্রীদের জন্য ওষুধ সহজলভ্য করে তুলতে স্টেশনে খুলছে জনঔষধি কেন্দ্র। দেশের ১২৯ টিরও বেশি স্টেশনে জনঔষধি কেন্দ্র খোলা হবে বলে খবর। এর ফলে স্টেশনের ভেতরেই সহজে পাওয়া যাবে ওষুধ। এর জন্য আর বাইরে ফার্মেসিতে যেতে হবে না।

কত ছাড়ে মিলবে: কেন্দ্রের তরফে জানানো হয়েছে, জনঔষধি কেন্দ্রে প্রায় ৫০ থেকে ৮০ শতাংশ ছাড় মেলে ওষুধে। এখানে ব্র্যান্ডেড ওষুধের তুলনায় অনেক সস্তায় মেলে ওষুধ। শুধু তাই নয়, নিত্য প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি অত্যাবশ্যকীয় ওষুধও মেলে এখানে।
আরও পড়ুন : ১ কেজি মাটনে কতটা দেবেন টক দই? জেনে রাখুন এক্সপার্ট টিপস
যাত্রীদের সুবিধার্থে উদ্যোগ: জানা যাচ্ছে, রেল স্টেশনগুলিতে জনঔষধি কেন্দ্র (Jan Aushadhi Kendra) থাকলে সেখান থেকেই ট্রেনে ওঠার আগে যাত্রীরা জরুরি ওষুধ কিনে নিতে পারবেন। ওষুধের জন্য স্টেশনের বাইরে যাওয়ার দরকার না পড়লে আর ট্রেন মিস হওয়ার ঝুঁকি থাকবে না।
আরও পড়ুন : বুধবার পর্যন্ত ৬০০ প্রতিমা নিরঞ্জন, একাদশীতেও চলবে ভাসান, ঘাটে ঘাটে কড়া নিরাপত্তা
জনঔষধি কেন্দ্রে অনেক কম দামে মেলে ওষুধ। জরুরি ওষুধে পাওয়া যায় প্রচুর ডিসকাউন্ট। তাই স্টেশনে এই দোকান খুললে যাত্রীদের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।














