বুমরার ওপর আর ভরসা নেই, এবার ভারতীয় দলকে বাঁচাতে এই অভিজ্ঞ বোলারকে ফেরাবে BCCI!

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চোটের কবল থেকে মুক্তি পাচ্ছেন না যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে যে হাঁটুর চোটের কারণে বিসিসিআই-এর (BCCI) মেডিক্যাল টিম এখনই তাকে ২২ গজে ফিরতে নিষেধ করছে। অর্থাৎ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) তত্ত্বাবধানে সবচেয়ে অভিজ্ঞ ফাস্ট বোলারকে ছাড়াই শ্রীলঙ্কার মাটিতে টেস্ট খেলতে নামবে ভারতীয় দল (Indian Cricket Team)। আগামী ওডিআই বিশ্বকাপের (2027 ODI World Cup) আগে তার এই ছোট প্রবণতা ভারতীয় সমর্থকদের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

চোটের কারণে চলতি বছরে একাধিক সিরিজে মাঠে নামতে পারেননি বুমরা। ঘরের মাটিতে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিরুদ্ধে এবং অ্যাওয়ে সিরিজে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের পাশাপাশি এবার শ্রীলঙ্কা সফরেও মাঠে নামতে পারবেন না তিনি। আগামী বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে আয়োজিত হবে ওডিআই বিশ্বকাপ। এই টুর্নামেন্টের আগে ভারতের সবচেয়ে দক্ষ পেসারের এমন চোটপ্রবণতা চিন্তা বাড়াচ্ছে সকলেরই।

অনেক ক্রিকেট বিশেষজ্ঞ এই অবস্থার জন্য আইপিএলকে দায়ী করছেন। তাদের মতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সময় হাঁটুতে অস্বস্তি অনুভব করেছিলেন বুমরা। কিন্তু তারপর বিশ্রাম নিয়ে সম্পূর্ণ সুস্থ হওয়ার আগেই তিনি আইপিএলের মঞ্চে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। মুম্বাইয়ের ফ্র্যাঞ্চাইজিটি বুমরাকে যথেষ্ট সতর্কতার সঙ্গে ব্যবহার করলেও অনেকেরই মতে এই চোট নিয়ে মাঠে নামাই উচিত হয়নি ভারতের তারকা পেসারের।

আরও পড়ুন: ও দলে থাকলে মন খুলে খেলতে পারে না ক্রিকেটাররা! এবার গম্ভীরকে নিয়ে তোপ দাগলেন সেওবাগ

ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে তিনি ২২ গজে ফিরেছিলেন। কিন্তু দুটি ম্যাচে মাঠে নামার পর তৃতীয় ম্যাচে ফের হাঁটুতে অস্বস্তি অনুভব করায় তিনি আর মাঠে নামতে পারেননি। আগামী বছর ওডিআই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মাটিতে শুধুমাত্র তরুণ ফাস্ট বোলারদের ওপর ভরসা করে যে বিশ্বকাপ জয়ের সম্ভব নয় তা অনেকেই স্বীকার করছেন। আর বুমরার এই চোট প্রবণতার মধ্যেই এবার আরো জোরালো দাবি উঠছে ভুবনেশ্বর কুমারকে দলে ফেরানোর।

আরও পড়ুন: এবার পাকিস্তান থেকে উড়ে এলো উপদেশ! কোহলি ও রোহিত প্রসঙ্গে কি করবেন গম্ভীর?

ভারতের এই অভিজ্ঞ পেসার দক্ষিণ আফ্রিকার মাটিতে কার্যকর অপশন হিসেবে উঠে আসতে পারেন বলে ধারণা করছেন অনেকেই। সাম্প্রতিক অতীতে বারবার নিজের পারফরমেন্সের মধ্যে দিয়ে ভুবনেশ্বর প্রমাণ করেছেন যে তিনি ফুরিয়ে যাননি। কিন্তু ২০২২ সালের পর থেকে ভারতের জার্সিতে আর মাঠে নামা হয়নি তার। এখন বুমরার এই চোট প্রবণতা দেখে গৌতম গম্ভীর কি এই অভিজ্ঞ পেসারকে দলে ফেরাবেন। এই প্রশ্নের উত্তর আপাতত ভবিষ্যতের গর্ভে।