Jio-র এক প্ল্যানে পুরো পরিবার! ৫০০ টাকারও কমে ৪টি সিমে আনলিমিটেড কলিং-ডেটা

Published on:

Published on:

Jio benefits of knowing this plan of want to reduce the cost of recharg
Follow

বাংলা হান্ট ডেস্ক: দেশের অন্যতম বড় টেলিকম সংস্থা হল জিও (Jio)। তবে এবার জিও তার গ্রাহকদের কথা মাথায় রেখে পোস্ট পেড সারভিসে আনছে সস্তার প্ল্যান। যেখানে একটি প্ল্যানে রয়েছে পুরো পরিবারের সিম কার্ড এক্টিভ রাখার উপায়। জেনে নিন এই প্ল্যানের বিষয়ে বিস্তারিত তথ্য।

রিচার্জের খরচ কমাতে চান? Jio-র এই প্ল্যান জানলেই লাভ (Jio)

জিওর ৪৪৯ টাকার পোস্টেপেইড একটি ফ্যামিলি প্ল্যান। এই প্ল্যানে কোম্পানি গ্রাহকদের ১ মাসের মেয়াদ অফার করে। এছাড়াও এই প্ল্যানের আওতায় গ্রাহকর তার সাথে ৩ টি অতিরিক্ত সিম যোগ করতে পারবেন (Jio)।

Jio benefits of knowing this plan of want to reduce the cost of recharg

আরও পড়ুন: কলকাতার এত কাছে এমন দ্বীপ? উইকএন্ডে গেলে আর ফিরতে মন চাইবে না

অর্থাৎ আপনার সিমে যেকোনো তিনজনের পরিবারের সদস্যের নম্বর যোগ করতে পারেন, যার ফলে একটি প্ল্যানের আওতায় চারটি সিম একসাথে এক্টিভ থাকতে পারে। যার ফলে প্রাথমিক সিম, যা আরও ডেটা সুবিধা অফার করে। এছাড়াও অন্য তিনটি সিম অতিরিক্ত হবে, যা প্রথমের তুলনায় কম ডেটা সুবিধা পাবে।

তবে, অতিরিক্ত সিম যোগ করার জন্য প্রতি সিমে মাসিক ১৫০ টাকা খরচ লাগবে। এছাড়াও জিওর এই প্ল্যানে গ্রাহকরা যেকোনো নেওয়ার্কে আনলিমিটেড কলিং ও এক মাসের জন্য প্রতিদিন ১০০ টি SMS বিনামূল্যে পাবেন।

এছাড়াও, এই প্ল্যানে পুরো মাসের জন্য ৭৫ জিবি ডেটা অফার করা হচ্ছে। পাশাপাশি ডেটা সীমা শেষ হওয়ার পরে গ্রাহকদের প্রতি জিবি ১০ টাকা খরচ করতে হবে। প্রতিটি অতিরিক্ত সদস্য ৫ জিবি ডেটা পাবেন। এছাড়াও এই প্ল্যানে আপনি পাবেন তিন মাসের জন্য জিও হটস্টার মোবাইল টিভি সাবস্ক্রিপশন, জিও টিভি, ৫০ জিবি বিনামূল্যে জিও এআই ক্লাউড স্টোরেজ, ২ মাসের জন্য জিও (Jio) হোমের জন্য একটি বিনামূল্যে ট্রায়াল কানেকশন। এছাড়াও ১৮ বছরের বেশি বয়সী গ্রাহকদের ১৮ মাসের জন্য Gemini AI Pro সাবস্ক্রিপশন অফার করা হচ্ছে। আর এই নতুন রিচার্জ প্লানের ফলে মাথায় হাত পড়েছে অন্যান্য মধ্যে টেলিকম সংস্থা গুলির।