বছরে মিলবে ১২০০০ অবধি! নবম থেকে স্নাতকোত্তরের পড়ুয়াদের জন্য চালু দুর্দান্ত স্কলারশিপ

Published on:

Published on:

Labour Welfare Fund Scholarship 2026
Follow

বাংলা হান্ট ডেস্কঃ মেধাবী অথচ দরিদ্র ছাত্র ছাত্রীদের পড়াশোনায় আর্থিক চাপ লাঘব করার জন্য সরকারি তো বটেই বেসরকারি সংস্থাও স্কলারশিপ (Scholarship) প্রদান করে থাকে। আজ এমনই একটি আর্থিক বৃত্তি JMC Scholarship এর সম্পর্কে আপনাদের জানাবো। যেখানে আবেদন করলে পড়ুয়ারা বার্ষিক ১২০০০ টাকা পর্যন্ত পাবে। কিভাবে আবেদন করবে ও যোগ্যতা কি সমস্তটাই জানানো হল আজকের প্রতিবেদনে।

জে এম সেঠিয়া স্কলারশিপ । JMC Scholarship 2026

JM Sethia Charitable Trust এর তরফ থেকে এই স্কলারশিপ প্রদান করা হচ্ছে। নবম শ্রেণী থেকে শুরু করে কলেজ বা প্রফেশনাল কোর্সে পড়াশোনার জন্য এই টাকা প্রদান করা হচ্ছে। এর জন্য কি কি যোগ্যতা লাগবে সবটা নিচে দেওয়া হল। যদিও কোর্সের ভিত্তিতে আর্থিক সাহায্যের পরিমাণ বদলে যায়।

আবেদনের যোগ্যতা

এই স্কলারশিপে আবেদনের জন্য যে কয়েকটি শর্ত পূরণ করতে হবে সেগুলি হল নিম্নরুপঃ

  • আবেদনকারী নবম-দ্বাদশ শ্রেণীর পড়ুয়াকে শেষ পরীক্ষায় ৭৫% নাম্বার সহ পাশ করে থাকতে হবে। যদি স্নাতকোত্তরের পড়ুয়া হয় তাহলে ৬৫% ও পেশাদার কোনো কোর্সের ক্ষেত্রে এই নূন্যতম নম্বর ৫০% হতে হবে।
  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  • পরিবারের বার্ষিক আয় ১,২০,০০০ বা তার কম হতে হবে।
  • ফুল টাইম কোর্সে ভর্তি হয়ে থাকতে হবে। ডিস্টেন্স এডুকেশন বা পার্ট টাইম কোনো কোর্সের ক্ষেত্রে এই স্কলারশিপ উপলব্ধ নয়।

আরও পড়ুনঃ ইপিএফ, পিপিএফ নাকি এনপিএস? অবসরের পর নিশ্চিন্ত জীবন কাটাতে এই ৩ প্রকল্পই সেরা

কোন ক্লাসে কত টাকা মিলবে JMC Scholarship -এ?

আগেই জানানো  হয়েছে যে ক্লাস অনুযায়ী বা কোর্স অনুযায়ী আর্থিক সাহায্যের পরিমাণ বাড়তে কিংবা কমতে পারে। নবম ও দশম শ্রেণীর ক্ষেত্রে ৪০০ টাকা প্রতিমাসে হিসাবে বছরে একবার টাকা পাঠানো হয়। এরপর একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা ৫০০ টাকা মাসিক অর্থাৎ বছরে ৬০০০ টাকা। এরপর গ্রাজুয়েশনের সময় ৬০০  টাকা প্রতিমাসে। এভাবে চলতে থাকলেও কলেজে গ্রাজুয়েশনের জন্য যেতেই ৬০০ ও স্নাতকোত্তরের ক্ষেত্রে ৭০০ টাকা প্রতিমাসে দেওয়া হবে। সর্বোচ্চ প্রফেশনাল কোনো কোর্সে এবছর ভর্তি হয়ে থাকলে সেটা দেখিয়ে ১২০০০ টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে।

জে এমসি স্কলারশিপে স্কলারশিপে আবেদনের পদ্ধতি

এই স্কলারশিপের জন্য আবেদন করতে চাইলে অফলাইন কিংবা অনলাইন যে কোনোভাবেই আবেদন করা যেতে পারে। তবে আজকে মূলত অনলাইন আবেদনের পদ্ধতি সম্পর্কে জানাবো,

  • অনলাইনে buddy4study নামক ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপর সেখানে যদি প্রথমবার ওয়েবসাইট ভিজিট করা হয়ে থাকে তাহলে রেজিস্ট্রেশন করে তারপর লগ ইন করতে হবে।
  • সেখানে JMC Scholarship সিলেক্ট করলেই আবেদনের খুঁটিনাটি তথ্য দেওয়া থাকবে।
  • সমস্ত ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে ও যে যে ডকুমেন্টসের ফটো কপি আপলোড করতে বলেছিলে সেটা চেকিং করার পর সাবমিট করে দিতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথি

এই স্কলারশিপে আবেদনের সময় যে যে জিনিসগুলো হয়তো আপনার নাম লাগতে পারে তাই আগে থেকে নিম্নলিখিত ডকুমেন্টস রেডি রাখা ভালো।

  • পূর্ববর্তী ক্লাস থেকে উত্তীর্ণ হওয়ার রেজাল্ট
  • পরিবারের আয়ের শংসাপত্র
  • একটি সম্প্রতিকালে তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
  • এছাড়াও আবেদনকারীর যদি BPL রেশন কার্ড কিংবা জাতিগত শংসাপত্র থাকে তাহলে সেটাও তৈরি রাখতে হবে।

জেএমসি স্কলারশিপে আবেদনের শেষ তারিখ ৩১শে জুলাই বলেই জানা জানানো হয়েছে। তাই দ্রুত অনলাইনের মাধ্যমে ফর্ম ফিলাপ করে রাখাই ভালো। এক্ষেত্রে কোনোরকমের সমস্যা হলে buddy4study কিংবা https://jmstrust.com/enrolment  এই ওয়েবসাইটগুলোতে ভিজিট করা যেতে পারে।